1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মৃত্যুর আগে বাঁচতে চেয়েছিল ফিরে যেতে চেয়েছিল তার স্ত্রী সন্তানের কাছে আকুতি শক্ত ভিত্তি তৈরি করেই কাজ বন্ধ- সরিষাবাড়ীর সড়কে দুর্ভোগের শেষ কোথায় ভৈরবে অনুমোদনহীন মশার কয়েল কারখানা: বিএসটিআইয়ের অভিযানে ৫ লাখ টাকা জরিমানা জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ফখর আলম খান শেরপুরে চাচিকে গলা কেটে হত্যা, ভাতিজা গ্রেপ্তার করিমগঞ্জে দাখিল পরীক্ষায় এ+ ও এ গ্রেডপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত নারায়ণপুরে ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন পিডিবিতে ভূতুড়ে রিডিং ও ট্যারিফ জালিয়াতি: অনুসন্ধানে ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ২ সন্তানকে আঁকড়ে বেঁচে থাকার যুদ্ধ পারভীনের
শিরোনাম

জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ফখর আলম খান

  • প্রকাশ কাল বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়েছে

​মোঃ জাহিদুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনি
​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ঐতিহ্যবাহী জিনারী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি, নির্যাতিত ও নিবেদিতপ্রাণ নেতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক ফখর আলম খান। স্থানীয় জনগণের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
​“সততা আমার অহংকার, জনতা আমার শক্তি” — এই মূলমন্ত্রকে ধারণ করে দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন ফখর আলম খান। তৃণমূলের একজন জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে সাধারণ মানুষের মধ্যে রয়েছে তাঁর সুদৃঢ় গ্রহণযোগ্যতা ও আস্থা।
​এলাকার তরুণ সমাজ ও সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে ফখর আলম খান বলেন, “একটি সুস্থ, সুন্দর ও প্রগতিশীল সমাজ গড়ে তুলতে হলে সর্বপ্রথম সমাজ থেকে মাদক ও দুর্নীতি দূর করতে হবে। জিনারী ইউনিয়নকে একটি সম্পূর্ণ মাদক ও দুর্নীতিনুক্ত, ডিজিটাল এবং আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”
​তিনি আরও জোর দিয়ে বলেন, ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালোবাসাই তাঁর পথচলার সবচেয়ে বড় প্রেরণা। কোনো ক্ষমতার মোহ নয়, বরং অবহেলিত মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়ন সাধন করাই তাঁর রাজনীতির মূল উদ্দেশ্য।
​নির্বাচনী এলাকা জিনারীর সর্বস্তরের ভোটার ও সমর্থকরা মনে করছেন, সততা, ত্যাগ ও নীতি-আদর্শে অটল নেতা হিসেবে ফখর আলম খান চেয়ারম্যান নির্বাচিত হলে জিনারী ইউনিয়নে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কার্যকর পরিবর্তন সাধিত হবে। আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ তাঁর পাশে থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST