1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নান্দাইলে ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি লিবিয়ার সমাজকল্যাণ উপমন্ত্রী এবং বাংলাদেশী রাষ্ট্রদূত’র বৈঠক কুলিয়ারচর কৃষি বিভাগে কংগ্রেস পার্টি অনুষ্ঠিত লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা সহ (মেনাপ) এর বৈঠক গাজীপুরে চলন্ত বাসে ছাত্রীকে হয়রানি ও পিতাকে জখম তাড়াইলে ইসলামিক ফাউন্ডেশনেরজাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা পাকুন্দিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শিরোনাম

কিশোরগঞ্জে নবনির্মিত মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে- এমপি লিপি

  • প্রকাশ কাল শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৩৮৯ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের বীরদামপাড়া গ্রামে নবনির্মিত মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন কিশোরগঞ্জে ১ ( কিশোরগঞ্জ সদর – হোসেনপুর ) আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি | পরিদর্শনকালে প্রধান অতিথি ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি বলেন , এখানে আমার পিতা বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের জন্ম | আমার ভাই প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম পিতার অসমাপ্ত কাজ করার জন্য তার ছোট্ট শিশুটিকে বিদেশে রেখে মানুষের জন্য কাজ করে গেছেন ৷ ঠিক তেমনি আমিও আমার ভাই এর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য দিন রাত কাজ করে যাচ্ছি ৷ আমার একমাত্র উদ্দেশ্য মানুষের সেবা করা ৷ তিনি বলেন , মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা ছড়িয়ে দিয়েছেন ৷ তিনি মানুষের জন্য মেট্রো রেল স্থাপন করেছেন , মুক্তিযোদ্ধার জন্য সম্মানী ভাতা দিয়েছেন , বৃদ্ধদের জন্য বয়স্ক ভাতা চালু করেছেন , বিধবা ভাতা চালু করেছেন এবং প্রসূতি মায়েদের জন্য এককালীন আর্থিক সহায়তার ব্যবস্থা করেছেন এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আরো শক্তিশালী করার জন্য আমরা সকলে এক হয়ে কাজ করবো এবং সামনে নৌকাকে জয়যুক্ত করব এটাই থাকবে আপনাদের কাছে আমার প্রত্যাশা ৷ এ সময় উপস্থিত ছিলেন , কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর নাজমুল আনোয়ার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী , স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. সুলতানা রাজিয়া , কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ও জেলা কনসালটেন্ট ডাক্তার হুসনা বেগম, কিশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার , যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুম আক্তার, জেলা মহিলা লীগের সদস্য রাশেদা খানম , জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল গনি ঢালী লিমন , পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ , যুবলীগ নেতা আশিকুর রহমান আল আমিন , কামরুল হাসান, ইমরান , আরমান সহ ছাত্রলীগ , যুবলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন ৷

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST