1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
থানায় অভিযোগ করায় ভুক্তভোগীর বাড়িতে হামলা অভিযোগের তীর এনসিপি নেতার বিরুদ্ধে ” জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন” নান্দাইলে ৯৬ মিটার পিএসসি গার্ডার ব্রীজ: এপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন কিশোরগঞ্জে সিনিয়র বনাম জুনিয়র ফুটবল টুনামেন্ট খেলা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ১৭০ পিস ইয়াবা সহ ২ “বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর শোক”কুলিয়ারচরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহকে দাফন খোলা চিঠি “স্বরাষ্ট্র মন্ত্রণালয়” নান্দাইল সদর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন নিকলীতে অবৈধভাবে বালু ভরাটে,দুইশত পরিবার পানিবন্দী মাদক কারবারিদের উৎপাত ক্রমশ বাড়ছে।কুলিয়ারচরে আটক ৩
শিরোনাম

থানায় অভিযোগ করায় ভুক্তভোগীর বাড়িতে হামলা

  • প্রকাশ কাল শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়েছে

​ মোঃ আল মামুন হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে পৈতৃক জমি দখল ও ঘরবাড়ি নির্মাণের প্রতিবাদে থানায় লিখিত অভিযোগ দায়ের করায় ভুক্তভোগীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ১ নম্বর জিনারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নয়ন মিয়ার (মৃত ইমাম আলীর ছেলে) হুকুমে এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

​এ ঘটনায় জিনারী এলাকার বাসিন্দা মোঃ জাহিদুল ইসলাম সরকার (২৫) বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৪-৫ জনকে আসামি করে হোসেনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন— একই এলাকার মোঃ স্বপন মিয়া (৫০), মোঃ আসাদ খলিফা (৬০) ও মোঃ আব্দুল্লাহ (৩০)।

​ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, বিবাদীরা ভুক্তভোগী জাহিদুল ইসলামের সম্পর্কে চাচা ও চাচাতো ভাই। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে বিরোধ চলছিল। ভুক্তভোগী পরিবারের দাবি, বিবাদীরা লোভের বশবর্তী হয়ে তাদের ক্রয়সূত্র ও পৈতৃক সূত্রে প্রাপ্ত ১০ শতাংশ জমি (বি.আর.এস ৫৪৪ খতিয়ান, ৮৩৪ দাগ) অন্যায়ভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছে। পূর্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার শালিস-দরবার করলেও বিবাদীরা তা অমান্য করে।

​এরই ধারাবাহিকতায় গত ৫ সেপ্টেম্বর সকালে বিবাদীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অবৈধভাবে ওই জমিতে ঘরবাড়ি নির্মাণ শুরু করে। বাধা দিলে তারা ভুক্তভোগী পরিবারকে গালিগালাজ, হামলা ও ধাওয়া দেয়। সে সময় ঘরের দরজা আটকে পরিবারটি কোনোমতে আত্মরক্ষা করে।

​বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকি

থানায় আইনি আশ্রয় নেওয়া ও জমিতে পুনর্দখলে বাধা দেওয়ায় আজ শুক্রবার সকালে স্থানীয় প্রভাবশালী চক্রের ইন্দনে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে পুনরায় ভুক্তভোগীর বাড়িতে হামলা চালায়। এ সময় ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের মারাত্মক হুমকি দেওয়া হয়। ফলে বর্তমানে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

​ভুক্তভোগী জাহিদুল ইসলাম জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানোর কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা দেরি হয়েছিল। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST