1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
থানায় অভিযোগ করায় ভুক্তভোগীর বাড়িতে হামলা অভিযোগের তীর এনসিপি নেতার বিরুদ্ধে ” জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন” নান্দাইলে ৯৬ মিটার পিএসসি গার্ডার ব্রীজ: এপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন কিশোরগঞ্জে সিনিয়র বনাম জুনিয়র ফুটবল টুনামেন্ট খেলা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ১৭০ পিস ইয়াবা সহ ২ “বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর শোক”কুলিয়ারচরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহকে দাফন খোলা চিঠি “স্বরাষ্ট্র মন্ত্রণালয়” নান্দাইল সদর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন নিকলীতে অবৈধভাবে বালু ভরাটে,দুইশত পরিবার পানিবন্দী মাদক কারবারিদের উৎপাত ক্রমশ বাড়ছে।কুলিয়ারচরে আটক ৩
শিরোনাম

“বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর শোক”কুলিয়ারচরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহকে দাফন

  • প্রকাশ কাল শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়েছে

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

অগণিত মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হলো কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার ও একাত্তরের বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহকে। শুক্রবার (১১সেপ্টেম্বর) সকালে নিজ গ্রাম উপজেলার সালুয়া ইউনিয়নের দক্ষিণ সালুয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

এর আগে সকাল ১০টায় দক্ষিণ সালুয়া গ্রামের দরপার ঈদগাহ মাঠে মরহুমের মরদেহে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ও গার্ড অব অনার প্রদান করা হয়। কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার রাষ্ট্রের পক্ষে মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কুলিয়ারচর থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। পরে দরপার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় জানাজার নামাজ। জানাজায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, কুলিয়ারচর উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং এলাকার অগণিত সাধারণ মানুষ অংশ নেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, সহযোদ্ধা ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দক্ষিণ সালুয়া গ্রামের মরহুম চাঁন মিয়া মাস্টারের বড় ছেলে। ১৯৭১ সালে দেশের স্বাধীনতার জন্য তিনি সরাসরি সশস্ত্র সংগ্রামে অংশ নিয়েছিলেন।

বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য মো. শরীফুল আলম। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST