1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে অবৈধভাবে বালু ভরাটে,দুইশত পরিবার পানিবন্দী মাদক কারবারিদের উৎপাত ক্রমশ বাড়ছে।কুলিয়ারচরে আটক ৩ দাদার হাত ছুটে দৌড়,মুহূর্তেইপ্রাণ গেল শিশু সূর্যের চট্টগ্রামে গণপরিবহনে চরম দুর্ভোগ নৈরাজ্য প্রতিবাদে ক্যাব’র র‌্যালী অবস্থান কর্মসূচি স্ট্যাচু অব লিবার্টির আদর্শ বনাম বর্তমান অভিবাসন বাস্তবতা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের পর পুলিশকে হয়রানি ও অপপ্রচারের অভিযোগ চট্টগ্রামে অনুশীলনকালে নিহত ২,আহত ১ সেনা কর্মকর্তা নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ
শিরোনাম

মাদক কারবারিদের উৎপাত ক্রমশ বাড়ছে।কুলিয়ারচরে আটক ৩

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়েছে

ফারজানা আক্তার, কুলিয়ারচর( কিশোরগঞ্জ) প্রতিনিধি: মাদক কারবারিদের উৎপাত ক্রমশ বেড়েই চলছে।মাদকের নেশায় জড়িয়ে পরছে চুরি, ছিনতাই সহ নানা অপকর্মে।কুলিয়ারচরে বিভিন্ন অভিযানে তিন মাদক কারবারি আটক। ৯ সেপ্টেম্বর রাত দশ ঘটিকার সময় উপজেলা গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ভাটি জগৎচর এলাকায় অভিযান পরিচালনা করে ১০ পিছ ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে বিনাশ্রম কারাদণ্ড সহ ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্ট্রেট মো:ইয়াসিন খন্দকার।আটক কৃতরা হলেন, ভাটি জগৎ চরের নিজাম উদ্দিনের ছেলে মো: তমিজ উদ্দিন (৪৮)এবং পূর্ব বড়চড়া গ্রামের মো:আঙ্গুর মিয়ার ছেলে মোহাম্মদ রোমান মিয়া(১৯)

অপরদিকে,একই দিনে ৪০ কেজি গাঁজা সহ আরিফ উরফে রনি(২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব ১৪ সিপিসি-২।
ঐ দিন বিকালে আগরপুর বাস্টেন্ড এলাকায় অভিযান পরিচালনা করে TOYOTA PROBOX গাড়িতে তল্লাশি করে গাঁজা সহ রনিকে আটক করেন এবং গড়িটি জব্দ করেন র‍্যাব।রনি ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার পাতাটিয়া গ্রামের ফয়েজ মিয়ার ছেলে।এবং সে দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় মাদক পাচার করে আসছ বলে জানা গেছে।
৭ সেপ্টেম্বর ভোর রাতে উপজেলার পৌর এলাকার বড়খারচর মহল্লার মৃত নুরছান্দের ছেলে লিটন মিয়া(৩৫) নামে এক ইয়াবা সেবনকারী সাংবাদিকের বাড়ির ভাড়াটিয়াদের ঘরে টিনশেটের বেড়া কেটে ছুড়ি করতে গিয়ে ধরা পরলেও কৌশলে ফসকে ছাড়া পেয়ে পেয়ে যায়। লিটন ছোট বেলা থেকেই মাদক সেবন ও কারবারের সাথে জড়িত বলে জানান স্থানীয়রা।
এ সকল বিষয়ে থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন জানান, ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী মেজিষ্ট্রেটের এক বছরের জেল প্রদানের দুই আসামী ও র‍্যাবের অভিযোগের প্রেক্ষিতে দায়ের করা মামলার একজন আসামি মোট তিন জনকেই আইগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।এবং লিটনের ব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST