1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
স্মৃতি ও ঐতিহ্যের অনন্য সংগ্রহশালা: বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীর পরম যত্নে বাঁচিয়ে রাখা অতীত ভাঙা ঘরে গবেষণা, সেন্টুর উদ্ভাবিত ২৫ জাতের ধান চট্টগ্রামে ডবলমুরিং থানায় ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ছোরা-কিরিচ উদ্ধার হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত শেরপুর সীমান্তে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় কসমেটিকস আটক দেলোয়ার আবারও শ্রেষ্ঠত্বের পরিচয় দিলেন কিশোরগঞ্জে বিউবোর এসবিএ মাইনুদ্দিনের দুর্নীতি ধামাচাপা দেওয়ার পাঁয়তারা কিশোরগঞ্জ জেলা জামায়াতের রুকন সম্মেলন পতনের ছায়া নান্দাইলে বাড়িতে ডাকাতি ও গৃহকর্তাকে নির্যাতন, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শিরোনাম

ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: আগ্নেয়াস্ত্র ও লুণ্ঠিত টাকাসহ ৮ ডাকাত গ্রেফতার

  • প্রকাশ কাল রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯০ বার পড়েছে

– এমদাদুল হক।

ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি মডেল থানা পুলিশ।

গ্রেফতাররা হলো-১। তানভীর আবেদীন (জুই) (৪১) ২। মোঃ মজিবুর রহমান (৬০) ৩। মোঃ জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০) ৪। মোঃ সোলায়মান মৃধা (৫৫) ৫। মোহাম্মদ কবির হোসেন (৫০) ৬। আবুল কালাম আজাদ (৫০) ৭।  মোঃ জাকারিয়া হোসেন ওরফে লেলিন (৪০) ও  ৮। সজল চৌধুরী (৩১)।

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট ২০২৬ দুপুর আনুমানিক ০২:১০ ঘটিকায় ধানমন্ডি মডেল থানাধীন ১২/এ নম্বর সড়কে ডিঙ্গী রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর মোঃ খোরশেদ আলম (৫০) নামে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতি করে ৮-১০ জনের একটি দল। ডাকাতরা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধানমন্ডি মডেল থানা পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় তানভীর আবেদীন ও মোঃ মজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা করা হয়। গ্রেফতারকৃত মজিবুর রহমানের তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকিরকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারদের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাত চক্রের আরও পাঁচ সদস্য মোঃ সোলায়মান মৃধা, মোহাম্মদ কবির হোসেন, আবুল কালাম আজাদ, মোঃ জাকারিয়া হোসেন ওরফে লেলিন এবং সজল চৌধুরীকে গ্রেফতার করা হয়।

অভিযানে মোঃ জাকারিয়া হোসেন ওরফে লেলিনের কাছ থেকে লুণ্ঠিত ৩ লাখ ৪৫ হাজার ৩৫০ টাকা এবং সজল চৌধুরীর কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। সর্বমোট ৫ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।
পলাতক ও অজ্ঞাতনামা ডাকাত সদস্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সংক্রান্তে ধানমন্ডি মডেল থানায় একটি ডাকাতি মামলা এবং একটি অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST