1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজারহ গণসচেতনতামূলক অভিযান কুড়িগ্রামে বিপদসীমা ছুই ছুই করছেতিস্তার পানি, চলছে নদী ভাঙন নিকলীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার টিলার বিতরণ টেন্ডার ছাড়াই কিশোরগঞ্জের যশোদল সাব-স্টেশনে পাওয়ার ট্রান্সফরমার স্থাপনের অভিযোগ কুলিয়ারচরে পুলিশের বিশেষ অভিযান: ১০ বছরের সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ৭ কেন্দুয়ায় নওপাড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি মধুপুরে মাদক বিক্রির অপরাধে এক বছর করে ৫ জনকে কারাদন্ড প্রদান ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা জলবায়ু সচেতনতায় সরিষাবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি ১ঘণ্টারও কম সময়ের ব্যবধানে বাংলাদেশে তিনটি মৃদু ভূমিকম্প
শিরোনাম

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজারহ গণসচেতনতামূলক অভিযান

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৬ বার পড়েছে

সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে “হয় তুমি মাদক ছাড়ো, নইলে তুমি এলাকা ছাড়ো” স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিংগার ডাবড়ীহাটে দিনব্যাপী মাদকবিরোধী গণসচেতনতামূলক প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে আলোচনা সভা এবং সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ এবং কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর জান্নাত আরা।
এছাড়াও বক্তব্য দেন রাজারহাট উপজেলা মাদকবিরোধী কমিটির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সরকার অরুণ যদু, অ্যাডভোকেট রায়হানুল কবির, অবসরপ্রাপ্ত সরকারি অধ্যাপক জহুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক মশিউর রহমান, সিংগার ডাবড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন কমিটির সদস্য সচিব আলতাফ হোসেন এবং আহ্বায়ক প্রভাষক রুম্মান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, মাদকমুক্ত রাজারহাট গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সোচ্চার হতে হবে। সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ জোরদারের মাধ্যমে মাদকের বিরুদ্ধে চলমান এ আন্দোলন আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST