নিজস্ব প্রতিবেদক:
সারাদেশজুড়ে একযোগে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের অংশ হিসেবে ‘গাছ বাঁচলে প্রকৃতি বাঁচবে, প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে’ এই প্রতিপাদ্যয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোণার কেন্দুয়ায় নওপাড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও পরিবেশ সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাইন উদ্দিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফসা বেগম, সহকারী শিক্ষক অলকা রাণী, শহীদুজ্জামান ভূঞা, মোহাম্মদ আলমগীর, জিয়াউর রহমান তালুকদার, জাকিয়া সুলতানা, আজহারুল ইসলাম, মোস্তাক আহমেদ, ফাহমিদা ইয়াসমিন, সৈয়দা মনিরা বগেম, সারোয়ার মাসুম খান, রাশেদ মামুন, জহিরুল ইসলাম, আলমগীর হোসেন, সিজানুল ইসলাম, জুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, অভিভাবক সদস্য আমিরুল ইসলাম, নওপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম মেম্বার, ইউপি সদস্য বাবুল চন্দ্র সরকার, যুবদল নেতা নোভেল সহ শিক্ষার্থী ও কর্মচারীরা।
২৯ জুন দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় নওপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সচেতনতামূলক একটি র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে পরিবেশবান্ধব লেখা সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।
স্থানীয় সচেতন মহল দুর্যোগ মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে বিদ্যালয়ের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। একই সঙ্গে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘মাধ্যমিক শিক্ষায় শিখন ত্বরান্বিতকরণ (এলএইএসই) প্রকল্প’র সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।