জয়দেব আচার্য্য নিকলী
কিশোরগঞ্জের নিকলীতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স(দাবী) এর উদ্যোগে এবং নিকলী ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের আয়োজনে প্রান্তিক কৃষকের মাঝে সাইফন পাওয়ার টিলার বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে (৩০ জুন ২০২৬) রোজ মঙ্গলবার দুপুর এক ঘটিকায় নিকলী ব্র্যাক অফিস প্রাঙ্গনে,পাওয়ার টিলার পাওয়া উপকার ভোগী নিকলী উপজেলার হাওর খ্যাত ইউনিয়ন সিংপুরের ভাটিবরাটিয়া গাজীপুর গ্রামের মারিয়া আক্তারের স্বামী মোঃ ফুয়েল বলেন একলক্ষ আশি হাজার টাকা দামের এই সাইফন পাওয়ার টিলার টি পেয়ে আমার খুব উপকার হইছে এত গুলো টাকা একসাথে করে কখনোই এটা আমার দ্বারা কিনা সম্ভব ছিলো না,ব্র্যাক অফিসের সহযোগিতায় আমি নিজে কিস্তিতে পরিশোধ করবো নব্বই হাজার টাকা আর বাকি নব্বই হাজার টাকা দিয়েছে ব্র্যাক কতৃপক্ষ, এটা আমার কাছে অনেক অনেক দামী, এটা পরিচালনা করে আমি এবং আমার পরিবার অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারবো সেই সাথে গ্রামের অসহায় গরীব কৃষক গণের ও উপকার হবে,বর্তমানে কেউ কাউকে একশত টাকা দিতে চাই না সেখানে ব্র্যাক আমাকে এতবড় একটা সুযোগ দিলো আমি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ব্র্যাক নিকলী শাখাকে, এই সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শহীদ উল্লাহ, সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক (দাবী) মোঃ জমির আলী, এলাকা ব্যবস্থাপক (দাবী) মোঃ লিয়াকত হোসেন, নিকলী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জয়দেব আচার্য্য , এলাকা ব্যবস্থাপক (প্রগতি) রতন চন্দ্র পাল, নিকলী উপজেলার শাখা ব্যবস্থাপক (দাব) মোঃ আবুল বাশার, শাখা ব্যবস্থাপক ইউপিজি আরিফ হোসেন, ব্র্যাক কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাজমুল হোসেন সহ নিকলী উপজেলা শাখার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী গণ প্রমুখ ।।।