1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কেন্দুয়ায় ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন তাড়াইলে চার লাখ টাকার অবৈধ রিং, কারেন্ট ও কোনা জাল পুড়িয়ে ধ্বংস পাকুন্দিয়ায় বিদ্যালয়ের সব কক্ষের ছাদ ধস, খোলা মাঠে চলছে পাঠদান লিবিয়ার ভুমধ্যসাগরে ফের নৌকাডুবি: মৃত্যু ২০,জীবিত উদ্ধার ৪৮ জন হাওরাঞ্চলের লাখো যাত্রীর স্বস্তি: বালিখলা হচ্ছে আধুনিক যাত্রী ছাউনি কুড়িগ্রামের ফুলবাড়ীতে গভীর রাতে প্রেমিক আটক জায়গা ৭ শতাংশ মামলা ১০, কেন্দুয়ার নওপাড়ায় জরাজীর্ণতায় ধুঁকছে তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবন জঙ্গল সলিমপুরে শিক্ষার্থী শিক্ষক অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ে পুলিশ সুপার হিন্দু পরিবারের বসতভিটা দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে কিশোরগঞ্জে মানববন্ধন
শিরোনাম

কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান

  • প্রকাশ কাল বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৯ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধি, নিকলী (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের নিকলী উপজেলার ৩ নম্বর কারপাশা ইউনিয়ন পরিষদে দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান জামাল সর্দারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রশাসক নিয়োগ করা হয়েছে। নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোহাইমেনুল ইসলাম।

জানা গেছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন জামাল সর্দার। সম্প্রতি জেলা প্রশাসনের এক আদেশে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রশাসক নিয়োগ করা হয়।

এদিকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসানের খবরে ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য-সদস্যা এবং স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, অনেকে এটিকে স্বাগত জানিয়েছেন। বিশেষ করে পূর্বের বিভিন্ন অভিযোগে ক্ষতিগ্রস্ত বলে দাবি করা কয়েকজন স্থানীয় বাসিন্দা এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কারপাশা ইউনিয়নের ২ হাজার ৬৫৪ জন হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

পরে বিষয়টি জানতে পেরে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তি ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন কক্ষ থেকে প্রায় ৭০ বস্তা চাল জব্দ করে সিলগালা করেন বলে জানা যায়। একই সঙ্গে ঘটনাটির তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্যানেল চেয়ারম্যান জামাল সর্দারের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। নোটিশে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগে কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিল।

প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান না করায় স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী জনস্বার্থে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ২১ মে জেলা প্রশাসক সোহানা নাসরিন স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST