1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে পুলিশের বিশেষ অভিযান: ১০ বছরের সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ৭ কেন্দুয়ায় নওপাড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি মধুপুরে মাদক বিক্রির অপরাধে এক বছর করে ৫ জনকে কারাদন্ড প্রদান ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা জলবায়ু সচেতনতায় সরিষাবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি ১ঘণ্টারও কম সময়ের ব্যবধানে বাংলাদেশে তিনটি মৃদু ভূমিকম্প মেলান্দহে পরকিয়া প্রেমে আট মাসের শিশু হত্যা মা আটক ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম কটিয়াদী বাসস্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত ওসি রফিকুল ইসলাম কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান
শিরোনাম

সাংবাদিকদের বিরুদ্ধে ‘ভূতুড়ে’ মামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশ কাল শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৮৫ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা ও ‘ভূতুড়ে’ মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, গায়েবি, কাল্পনিক ও বানোয়াট মামলার মাধ্যমে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে, যা শুধু মানহানিকরই নয়, বরং আইনের শাসনের প্রতিও চরম অবজ্ঞা।
এসময় বক্তব্য দেন কটিয়াদী প্রেস ক্লাবের আহ্বায়ক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি ফজলুল হক আলমগীর জোয়ারদার, সদস্য সচিব ও দৈনিক দিনকাল প্রতিনিধি মাইনুল হক মেনু, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি রফিকুল হায়দার টিটু, কটিয়াদী টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক সংগ্রামের সংবাদদাতা মোবারক হোসেন নুরী, কটিয়াদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোফাসসেল সরকারসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
প্রেস ক্লাবের আহ্বায়ক আলমগীর জোয়ারদার অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কটিয়াদী প্রেস ক্লাব একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল এবং অনেক যোগ্য সাংবাদিককে সদস্যপদ থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি দাবি করেন, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বঞ্চিত সাংবাদিক ও ছাত্র-জনতার সহায়তায় প্রেস ক্লাবকে ‘দোসরমুক্ত’ করা হয়।
তিনি আরও জানান, গত ২৫ মার্চ ২০২৬ তারিখে কিশোরগঞ্জের দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেস ক্লাবের আহ্বায়ক ও সদস্য সচিবসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি ‘মিথ্যা ও ভিত্তিহীন’ মামলা দায়ের করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, অতীতে প্রেস ক্লাবের উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ ও অনিয়মের ঘটনা ঘটেছে। এসব অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।
মানববন্ধনে ধ্রুব রঞ্জন দাস, সাইফুল ইসলাম, জজ মিয়া, সৈয়দ ওলিউজ্জামান মহসিন, খায়রুল ইসলাম, আশরাফুল ইসলাম সুমন, নাইম ইসলাম, মিজানুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST