1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ

দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অগ্রগন্য -প্রতিমন্ত্রী শরিফুল আলম

  • প্রকাশ কাল শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১০৪ বার পড়েছে

ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধি: দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অগ্রগন্য এ কথা বলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম। ১লা মে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে বিকাল ৩ ঘটিকার সময় উপজেলার অডিটরিয়মে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের উন্নয়নে শ্রমিকদের শ্রম-ঘামের মূল্যায়ন ও ভূমিকা তুলে ধরেন।স্কুল গামী শিক্ষার্থীদের বিনামূল্যে পাটের স্কুল ব্যাগ,ড্রেস ও জুতা দেওয়া হবে।কুলিয়ারচরে মহিলা কলেজ প্রতিষ্ঠা সহ ডিগ্রী পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ করে দেওয়া হবে। যারা বিভিন্ন রাজনৈতিক কারনে চাকরি পাননি তাদেরকে চাকরির আওতায় আনা হবে বলে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। তিনি আরোও বলেন,জনগণ যে আস্থা রেখে আমাকে নির্বাচিত করেছেন আমি আমার সর্বোচ্চটা দিয়ে তাদের সে আস্থা অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাআল্লাহ।এরই মধ্যে সরকার কৃষকদের জন্য ১৫০০ কোটি টাকার বাজেট প্রকল্প হাতে নিয়েছেন বলেও তিনি জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ সভাপতি এডভোকেট মশিউর রহমান , ​উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারি পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃ বৃন্দ, শ্রমিক বৃন্দ, সাংবাদিক বৃন্দ ও সুশীল সমাজের লোক প্রমুখ। এর আগে প্রধান অতিথির নেতৃত্বে উপজেলার বিভিন্ন সংগঠনের শ্রমিকদের একটি র‍্যালী অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সারফ উদ্দিন খান স্বপন। সঞ্চালনায় ছিলেন, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বিপ্লব।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST