এমদাদুল হক
গাজীপুরের গাছা এলাকায় যুবদল নেতা সজিব আহমেদ শাহিনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানা যায়, তিনি গাছা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এবং ৩৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ একাধিক মামলার আসামিকে ধরতে গেলে স্থানীয় এক ব্যক্তি তাদের তথ্য প্রদান করেন। এর পরপরই সন্দেহজনক একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে বিএনপির অফিসে হামলা চালায়। এ সময় অফিস ভাঙচুর করা হয় এবং যুবদল নেতা সজিব আহমেদ শাহিনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
ঘটনার পরপরই ভুক্তভোগীরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে