1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে বাংলা নববর্ষ উদযাপন মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন নিকলীতে পহেলা বৈশাখ ১৪৩৩ বাংলা উদযাপিত পশু প্রেমীরা যেখানে নির্বিচারে প্রাণী হত্যার বিষয়ে সরব-(মুক্ত সংবাদ ) লিবিয়ার একীভুত চুক্তিকে স্বাগত জানালেল ত্রিপুলী সরকার কিশোরগঞ্জ প্রেসক্লাবে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রাজশাহীতে পলিমাটি’র বর্ণিল বর্ষবরণ: শোভাযাত্রা ও পান্তা উৎসবে নতুন বছরকে বরণ পাকুন্দিয়া উপজেলা বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা- বিএনপি নেতা হাজী মোকাররম হোসেন ইংরেজি মাধ্যমের গণ্ডি পেরিয়ে মা-মাটির সুরে ম্যাক মাস্টার ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণিল বর্ষবরণ নীলগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারী ও শিশুসহ আহত-১০
শিরোনাম
তাড়াইলে বাংলা নববর্ষ উদযাপন মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ইনু মিয়ার ১৭ বছরের প্রতিজ্ঞা পূরন করলো প্রতিমন্ত্রী নিকলীতে পহেলা বৈশাখ ১৪৩৩ বাংলা উদযাপিত পশু প্রেমীরা যেখানে নির্বিচারে প্রাণী হত্যার বিষয়ে সরব-(মুক্ত সংবাদ ) লিবিয়ার একীভুত চুক্তিকে স্বাগত জানালেল ত্রিপুলী সরকার কিশোরগঞ্জ প্রেসক্লাবে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রাজশাহীতে পলিমাটি’র বর্ণিল বর্ষবরণ: শোভাযাত্রা ও পান্তা উৎসবে নতুন বছরকে বরণ পাকুন্দিয়া উপজেলা বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা- বিএনপি নেতা হাজী মোকাররম হোসেন ইংরেজি মাধ্যমের গণ্ডি পেরিয়ে মা-মাটির সুরে ম্যাক মাস্টার ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণিল বর্ষবরণ

ইনু মিয়ার ১৭ বছরের প্রতিজ্ঞা পূরন করলো প্রতিমন্ত্রী

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পড়েছে

ফারজানা আক্তার,কুলিয়ারচর প্রতিনিধি:

বাংলা নববর্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে পশ্চিম জগৎচর এলাকার সুলাইমানের ছেলে ইনু মিয়া( ৭৯) এর দীর্ঘ ১৭ বছরের প্রতিজ্ঞা পূরণ করলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো : শরিফুল আলম। ইনু মিয়া ১৭ বছর আগে নির্বাচনী কেন্দ্রের মাঠে আওয়ামিলীগ নেতা কর্মী দ্বারা লাঞ্চিত ও নির্যাতিত হয়ে দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন “আওয়ামী সরকার ক্ষমতায় যতদিন থাকবে ততদিন আমি ভাত খাবো না”।দীর্ঘ ১৭ বছর তিনি ভাত ব্যতিত অন্যান্য খাবার খেয়ে বেচেঁ আছেন।আওয়ামিলীগ ক্ষমতাচ্যুত হয়ে বিএনপি ক্ষমতায় এলেও তিনি অপেক্ষায় রয়েছেন এলাকার স্থানীয় সংসদ সদস্য শরিফুল আলম এসে তাকে ভাত খাওয়াবেন বলে।দীর্ঘ প্রতিক্ষার পর ১৪ এপ্রিল দুপুরে তার নিজ বাড়িতে এসে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম ইনু মিয়াকে কাছে বসিয়ে ভাত খাওয়ান।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) কিতাব আলী,সাধারন সম্পাদক এমএ হান্নান, অফিসার ইনচার্জ কাজ্বী আরিফ উদ্দিন,পৌর বিএনপি সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ আলম, উপজেলা যুব দলের সভাপতি আজাহার উদ্দিন লিটন, রামদী ইউনিয়ন বিএনপির সভাপতি মজলু মিয়া সহ বিভিন্ন নেতা কর্মী বৃন্দ গণ।

ইনু মিয়ার স্ত্রী জোসনা বেগম( ৬০),ছেলে ইকবাল হোসেন(৩০) ও (জাকির হোসেন (২৫) সহ স্থানীয়রা জানান,ইনু মিয়াকে ভাত খাওয়ার জন্য অনেক অনুরোধ করা স্বত্তেও তিনি কখনো ভাত খান নি। তিনি তার প্রতিজ্ঞায় অঠুট ছিলেন।
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা সহ নানা কর্মসূচি পালিত হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST