1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশিকে প্রেরন আরাফার মিম্বরে যে কণ্ঠ প্রতিধ্বনিত হবে বর্তমান সরকারের প্রচেষ্টায় আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাচ্ছে পিছিয়ে পড়া বাংলাদেশ কুলিয়ারচরে হুজুরের বিরুদ্ধে শিশুকে ধর্ষনের অভিযোগ মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান কিশোরগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন পালিত ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবি নিকলীতে মানববন্ধন রাজারহাটে সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে কৃষক বাছাই গণতন্ত্র, স্থিতিশীলতা ও ষড়যন্ত্রের রাজনীতি কুড়িগ্রামে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার-১
শিরোনাম

ভালুকায় ডিজেল মজুদ করায় ১৫ দিনের কারাদণ্ড

  • প্রকাশ কাল বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ,ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে ডিজেল মজুদ করার অপরাধে সজিব কুমার কপালি লিটন নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। লিটন উপজেলার ‘মেসার্স এ.আর ফিলিং স্টেশনে’র ম্যানেজার। বুধবার (১এপ্রিল) গভীর রাতে ওই অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন। 

জানা যায়, ‘মেসার্স এ.আর ফিলিং স্টেশনে’ অবৈধভাবে ডিজেল মজুদ করেছেন এমন সংবাদ পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পেয়ে ‘মেসার্স এ.আর ফিলিং স্টেশনে’র ম্যানেজার সজিব কুমার কপালি লিটনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয় এবং ৫২০ লিটার ডিজেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘ দিন ধরেই সেখানে এভাবে তেল মজুদ করে রাখা হচ্ছিল। পরে লিটনকে ভালুকা মডেল থানার পুলিশ আদালতে সোপর্দ করেন এবং জব্দকৃত ৫২০ লিটার ডিজেল তাৎক্ষণিকভাবে ‘এসএনএস সিএনজি ফিলিং স্টেশনের’ মাধ্যমে ৫৩,২০০ টাকায় বিক্রয় করা হয়েছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রিট ও নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার থানার মোড় সংলগ্ন বাগারপাড়ায় অবস্থিত ‘মেসার্স এ.আর ফিলিং স্টেশনে’ ওই অভিযান পরিচালনা করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জব্দকৃত জ্বালানি বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগার জমা দেওয়া হয়েছে। তাছাড়া বর্তমান জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় তেলের বাজার স্থিতিশীল রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST