1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মিঠামইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ২ দফা অভিযোগেও প্রশাসন নীরব সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ একটি হেলমেটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায় ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সে প্রীতিভোজ জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী দেবিদ্বারে ত্রাসের রাজত্ব কায়েমকারী ১১ মামলার আসামি সেই আনিস মেম্বার গ্রেপ্তার জুলাই থেকে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: স্বাস্থ্য মন্ত্রী কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদজামাতের নিরাপত্তায় বিজিবি মোতায়েন
শিরোনাম

তাড়াইলে বাংলা নববর্ষ উদযাপন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পড়েছে

আমিনুল ইসলাম রিপন:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। 

দিবসটি উপলক্ষে আজ ১৪ এপ্রিল সকাল ১০ ঘটিকায়  উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আক্তার।
সকাল ৯টায় একটি বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা  উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে তাড়াইল হাসপাতাল কমপ্লেক্সে শেষ হয় আবার উপজেলা চত্বরে এসে সমাপ্তি ঘটে। শোভাযাত্রায় সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ ও রাজনৈতিক দল অংশগ্রহণ করে।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরে রঙিন ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন সাজ-সজ্জায় অংশ নেন, যা পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি করে।
উপজেলা পরিষদ চত্বরে মেলা বসে ১২টি স্টলে এবং উপজেলা পরিষদ বিদ্যানিকেতন এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালীন সময়ে বাংলার ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ও বিভিন্ন প্রকার ভর্তা অতিথিদের মাঝে পরিবেশন করা হয়। অত্যান্ত সুশৃঙ্খলভাবে নৃত,গান কবিতা পরিবেশন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখা ও উদীচী শিল্পী গোষ্ঠী। এসময় উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আক্তার ও সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল উপজেলা শাখার সভাপতি ছাদেকুর রহমান রতন, সিনিয়র সহ সভাপতি আমজাদ শরীফ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফারাজানা আক্তার, দপ্তর সম্পাদক মো. রাসেল মিয়া ও শিখা রানী প্রমুখ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যের প্রতীক। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই মূল লক্ষ্য।উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ বর্ষবরণ অনুষ্ঠান তাড়াইল বাসির মধ্যে নতুন বছরের আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST