1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মৌসুমী হত্যা মামলায় রিফাতের যাবজ্জীবন কারাদণ্ড উলিপুরের কামাল খামার মাদ্রাসা অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‍্যাব-৫-এর টাউন হল মিটিং বেলাবোতে জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন মাদকের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক -১ ‎হোসেনপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আক্তারুজামানের মতবিনিময় সভা যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা শিক্ষার আলো ছড়াতে প্রয়োজন পরিবার ও বিদ্যালয়ের সেতুবন্ধন পানিবন্দি অসহায় মানুষের পাশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিয়োগ বাণিজ্যের অভিযোগ ।‌ রাজারহাটে মাদ্রাসার মানববন্ধন
শিরোনাম

ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী

  • প্রকাশ কাল বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৩২ বার পড়েছে

ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধি: কৃষক বাচাঁও , দেশ বাচাঁও এমন স্লোগান নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কিশোরগঞ্জের কুলিয়ারচরে ক্ষতিগ্রস্ত ২৬৪ কৃষকের মাঝে চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম।কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়াসিন খন্দকার এর সভাপতিত্বে উপজেলা হলরুমে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন,আগামি তিন মাস ক্ষতিগ্রস্থ কৃষকরা ৩০০০ টাকা জরে সহায়তা পেয়ে যাবেন।কৃষকরা দেশের উন্নয়নের একটা বড় অংশ।তাদের উন্নয়নে কৃষি কার্ড দেওয়া হবে।এই কৃষি কার্ড ধারীরা প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমান সার বিজ ও অন্যন্য সকল কৃষি সুযোগ সুবিধা পাবেন।এছাড়াও প্রতিমন্ত্রী তাঁর নিজস্ব অর্থায়নে ২০০ শত ক্ষতিগ্রস্থ কৃষককে ১৫ কেজি করে চাল প্রদান করেন। অনুষ্ঠানে তিনি তাঁর সংসদীয় আসন এলাকায়, মহিলা কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউট,স্পেশালাইজড হাসপাতাল তৈরি করা সহ মসজিদ মন্দির, ঈদগাহ মাঠ সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একজন মন্ত্রী হিসেবে এবং একজন বাবা হিসেবে তিনি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া রামিশা হত্যার তীব্র নিন্দা জানিয়ে প্রধান মন্ত্রীর নির্দেশে দ্রুত সময়ে এর বিচার কার্য সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে মো:জসিম, রজব আলী, ইজ্জত আলী, রহমত আলী সহ উপজেলার বেশ কয়েকজন কৃষকদের তালিকা তৈরির স্বচ্চতা নিয়ে অভিযোগ করে জানান, আমরা অনেক ক্ষতিগ্রস্ত কৃষক হওয়া স্বত্তেও এ তালিকায় আমাদের নাম আসে নাই।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার আবু মুসা শেখ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ আলম, উপ সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আলী আকবর সেলিম সহ বিভিন্ন ইউনিয়নের কৃষাণ -কৃষাণী বৃন্দ,সাংবাদিক বৃন্দ ও সুশীল সমাজের লোক প্রমুখ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST