1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী দেবিদ্বারে ত্রাসের রাজত্ব কায়েমকারী ১১ মামলার আসামি সেই আনিস মেম্বার গ্রেপ্তার জুলাই থেকে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: স্বাস্থ্য মন্ত্রী কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদজামাতের নিরাপত্তায় বিজিবি মোতায়েন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ১১ বছরেও শেষ হয়নি আতিয়া জাহান মৌ হত্যা মামলার বিচার আসন্ন ইউপি নির্বাচনচেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাসান মীরের ঈদ শুভেচ্ছা কটিয়াদীতে চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার সরিষাবাড়িতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ আটক-১
শিরোনাম
জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী দেবিদ্বারে ত্রাসের রাজত্ব কায়েমকারী ১১ মামলার আসামি সেই আনিস মেম্বার গ্রেপ্তার জুলাই থেকে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: স্বাস্থ্য মন্ত্রী কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদজামাতের নিরাপত্তায় বিজিবি মোতায়েন কোরবানি মুসলিম উম্মাহর জন্য এক মহিমান্বিত শিক্ষা ও আত্মত্যাগের অনুপম দৃষ্টান্ত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ১১ বছরেও শেষ হয়নি আতিয়া জাহান মৌ হত্যা মামলার বিচার আসন্ন ইউপি নির্বাচনচেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাসান মীরের ঈদ শুভেচ্ছা কটিয়াদীতে চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার

জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায়

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১৩ বার পড়েছে

ডেস্ক রিপোর্ট

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে শনিবার (২১ মার্চ)  সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন তারা।

এর আগে ঈদের জামাতে অংশ নিতে সকাল ৭টার কিছু পর জাতীয় ঈদগাহে যান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ঢাকাস্থ মুসলিম দেশের কূটনীতিকবৃন্দ এবং অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করেন।

এর আগে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করতে মুসল্লিদের ঢল নামে। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নামাজ আদায় কর‌তে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার মধ্য দি‌য়ে দুই ঘণ্টা আগে থে‌কেই ঈদগাহ ময়দানে প্রবেশ করতে থাকেন মুসল্লিরা।

জাতীয় প্রেস ক্লাবের সামনে দি‌য়ে দীর্ঘ সারি প্রবেশ করেন তারা।

অন্যদি‌কে মৎস্যভবন, ঢাকা বিশ্ব‌বিদ্যালয় প্রা‌ন্তেও সারিতে দাঁড়ি‌য়ে ঈদগাহ ময়দানে প্রবেশ কর‌তে দেখা যায় মুসল্লিদের। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয় জাতীয় ঈদগাহ মাঠ। জামাতে নারীদের জন্য আলাদা ব্যবস্থার পাশাপাশি জাতীয় ঈদগাহ ময়দানে এবারও অতি গুরুত্বপূর্ণ বা ভিআইপি ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়।

নারীদের জন্য আলাদা প্রবেশপথ, অজু ও নামাজের সংরক্ষিত ব্যবস্থা ছিল। এ ছাড়া পর্যাপ্ত অজুখানাসহ মুসল্লিদের জন্য মেডিক্যাল টিমের সুবিধা নিশ্চিত করা হয়। সব মিলিয়ে সাড়ে তিন হাজার নারীসহ ঈদগাহ ময়দানে মোট ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST