সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
আজ রাজারহাটে ২৬ শে জুলাই শহীদ জুলাই দিবস পালিত হয়েছে। দিনের পূর্বাহ্নে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার জনাবা তানজিলা তাসনিম মহোদয়ের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। মৌলিককাঠামো ও গণতান্ত্রিক স্পিরিট ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে আমূল পরিবর্তন আসে। তার সরাসরি প্রভাব পড়ে দেশের আইন ও সাংবাদিক কাঠামোতে এক যুগ ধরে চেপে থাকা রাজনৈতিক অসন্তোষ ও ভোটাধিকার হরণের ক্ষোভ রূপ নেয় আইন ইন লড়াইয়ে। বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা তাদের মতামত পোষণ করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আয়বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, উপজেলা জামাতের সভাপতি জনাব উকিল উদ্দিন আহমেদ , উপজেলা এনসিপির আয়বায়ক জনাব জামায়াত উদ্দিন খোকন, থানা ইনচার্জ মোঃ মামুনুল হক এবং অগণিত জুলাই যোদ্ধা,এমসিপি’ র শহীদের পিতা সহ অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।