1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

ঢাকায় হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক বিভাগীয় প্রধানের সনদ ভুয়ার অভিযোগ

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পড়েছে


স্টাফ রিপোর্টার, ঢাকা:
রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত হাবিবুল্লাহ বাহার কলেজ-এ এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। কলেজটির কম্পিউটার সায়েন্স বিভাগের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুক্তাদির-এর শিক্ষাগত সনদ ভুয়া হওয়ার অভিযোগ উঠেছে, যা শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

জানা যায়, বিভিন্ন অনিয়ম ও স্বৈরাচারমূলক কর্মকাণ্ডের অভিযোগের মুখে কয়েক মাস আগে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে তিনি কলেজ ত্যাগ করেন। এরই মধ্যে সম্প্রতি তার বিরুদ্ধে নতুন করে এই গুরুতর অভিযোগ সামনে আসে।
অভিযোগ অনুযায়ী, কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগে লেকচারার হিসেবে যোগদানের সময় তিনি জাতীয় কম্পিউটার ও গবেষণা একাডেমী (ন্যাক্টার) থেকে ‘ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স’ সম্পন্ন করার সনদ জমা দেন। তবে সনদটির সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হলে তা যাচাইয়ের জন্য ন্যাক্টার কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
যাচাই শেষে ন্যাক্টার জানায়, তাদের রেজিস্টারে মোহাম্মদ মুক্তাদির নামে কোনো সনদ ইস্যুর তথ্য পাওয়া যায়নি। ফলে সনদটি ভুয়া হওয়ার অভিযোগ আরও জোরালো হয়েছে।
এ ঘটনায় কলেজের তৎকালীন গভর্নিং বডির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই অভিযোগ করছেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই ভুয়া সনদধারী ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছিল। পাশাপাশি বর্তমান গভর্নিং বডির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও ক্রমেই জোরালো হচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST