1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশিকে প্রেরন আরাফার মিম্বরে যে কণ্ঠ প্রতিধ্বনিত হবে বর্তমান সরকারের প্রচেষ্টায় আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাচ্ছে পিছিয়ে পড়া বাংলাদেশ কুলিয়ারচরে হুজুরের বিরুদ্ধে শিশুকে ধর্ষনের অভিযোগ মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান কিশোরগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন পালিত ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবি নিকলীতে মানববন্ধন রাজারহাটে সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে কৃষক বাছাই গণতন্ত্র, স্থিতিশীলতা ও ষড়যন্ত্রের রাজনীতি কুড়িগ্রামে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার-১
শিরোনাম

যানজট নিরাসনে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান

  • প্রকাশ কাল বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পড়েছে

এমদদাদুল হক

গাজীপুর মহানগরের যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে মহাসড়কের ওপর স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছেন গাছা থানা পুলিশ। ০১/০৪/২০২৬ তারিখ রোজ বুধবার বিকাল ৫ ঘটিকায় গাজীপুর মহানগরীর গাছা থানাধীন সাইনবোর্ড, মালেকের বাড়ি, ও বোর্ডবাজার সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বিশেষ নির্দেশনায় মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে।

উচ্ছেদ অভিযানটি সরাসরি তদারকি করেন জিএমপির (গাছা জোন) সহকারি পুলিশ কমিশনার মোহাম্মদ এরশাদুর রহমান উপস্থিত থেকে নেতৃত্ব দেন। এছাড়া গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওহিদুজ্জামান ও তদন্ত পরিদর্শক আব্দুল আউয়াল সরদার এবং আব্দুল্লাহ ইবনে সাইদ সেকেন্ড অফিসার (গাছা থানা) উপস্থিত ছিলেন। বিকাল পাঁচটা থেকে শুরু হওয়া এই অভিযানে মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট, হকারদের চৌকি এবং ফুটপাত দখল করে রাখা বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। বিশেষ করে সাইনবোর্ড ও বোর্ডবাজার এলাকায় সড়কের উপর থাকা অবৈধ পার্কিং ও অস্থায়ী বাজার সরিয়ে দিয়ে যানবাহন চলাচলের পথ সুগম করা হয়।

অভিযান শেষে (গাছা জোন) সহকারি পুলিশ কমিশনার মোহাম্মদ এরশাদুর রহমান জানান, সড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচল নিচ্ছেদ করতে এবং পথচারীদের নিরাপত্তা দিতে এই অভিযান চালানো হয়েছে।

জনস্বার্থে পুলিশের এই উচ্ছেদ কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে এবং কেউ পুনরায় রাস্তা দখল করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এলাকাবাসী পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মহাসড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST