জয়দেব আচার্য্য নিকলী (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নে অবস্থিত সাজেদা বানু ওয়েল ফেয়ার ট্রাষ্টের উদ্যোগে নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসচ্ছল,গরীব অসহায়, নিম্ন আয়ের মানুষের মাঝে পাঁচহাজার শাড়ি কাপড় বিতরণ করেন নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দানবীর মোঃ মোকারম সর্দার,পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে প্রায় ছাব্বিশ বছর যাবত তিনি এই কার্যক্রম করে আসছেন,প্রতিটি ঈদেই তিনি শাড়ি কাপড় বিতরণ করেন বলে জানান এলাকার অসহায় মানুষ জনেরা,আসন্ন ঈদকে সামনে রেখে ঈদের এই উপহার পেয়ে খুশিতে আব্দুল কাদির ও মরিয়ম বেগম জানান,আমাদের বয়স প্রায় ষাটোর্ধ আমরা অনেক বছর যাবত দেখে আসছি মোকারম সর্দার ঈদ উপহার দেন আমরাও অধিক আগ্রহে বসে থাকি এই উপহার টুকু নেওয়ার জন্য, মোকারম সর্দার খুবই ভালো মনের একজন মানুষ আমরা গরীব দুঃখী মানুষ জন তার জন্য আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করি তিনি যেন সুস্থ থাকেন ভালো থাকেন পরিবার পরিজনদের নিয়ে, শাড়ি বিতরণ উপলক্ষে মোকারম সর্দারের ছোট ভাই দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন বলেন আমার বাবা নুরুল ইসলাম সর্দার আগে এই উপহার গুলো দিতেন, এখন তার পরিবর্তে আমরা তিন ভাই এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি, মহান আল্লাহ তায়ালা যতদিন চাইবেন আমরা ততদিন এই কার্যক্রম চালিয়ে যাবো মানুষের দোয়া নিয়ে, সাজেদা বানু ওয়েল ফেয়ার ট্রাষ্টের মাধ্যমে আমরা নিকলী উপজেলায় বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা সহ সামাজিক বিভিন্ন অনুদান দিয়ে থাকি,সাজেদা বানু ওয়েল ফেয়ার ট্রাষ্ট মানুষের পাশে আছে এবং সারা জীবন থাকবে, আজ ১৮ মার্চ ২০২৬ ইং রোজ বুধবার সকাল দশ ঘটিকায় দামপাড়া ইউনিয়নের উত্তর দামপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এই উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, ঈদের এই উপহার নিতে নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের উপচে পড়া ভিড় দেখে আশপাশের মানুষের মনে আনন্দ দেখা গিয়েছে যা দেখে মানুষ জনেরা বলাবলি করছে মোকারম সর্দার সত্যি সত্যিই একজন দানবীর উনি আছেন বলেই নিকলীবাসী ঈদ উপলক্ষে এমন উপহার পায়।মোকারম সর্দারের ছোট ভাই সুমন বলেন এতদিন কোন মিডিয়ার মানুষ জন আসে নাই তাই ঐ ভাবে বিষয়টি প্রচার হয়নি আমরা সর্দার পরিবার মানুষের পাশে আছি যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষের পাশে থাকবো মানুষের দোয়ায় এবং আল্লাহর রহমতে, সাজেদা বানু ওয়েল ফেয়ার ট্রাষ্টের পক্ষে নিকলী উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও শুভকামনা জানাই।।