1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা জেলা পরিষদের জমিতে দখলচেষ্টা, সাইনবোর্ড উপড়ে নরসুন্দায় নিক্ষেপ কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক কটিয়াদীতে ‘আশ্রয়’ এর রজতজয়ন্তীতে সম্মাননা, আলোচনা সভা ৩৪ বছর পর বন্ধুত্বের টানে শিক্ষার্থীদের পুনর্মিলনী-শিক্ষকদের সম্মাননা প্রদান
শিরোনাম
‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা জেলা পরিষদের জমিতে দখলচেষ্টা, সাইনবোর্ড উপড়ে নরসুন্দায় নিক্ষেপ কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক কটিয়াদীতে ‘আশ্রয়’ এর রজতজয়ন্তীতে সম্মাননা, আলোচনা সভা

ময়মনসিংহে ২ এমপির ছেলে মন্ত্রিসভায়- ইকবাল ও ইয়াসের

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬২ বার পড়েছে

নিজস্বপ্রতিবেদক

ময়মনসিংহে দুই সাংসদ পুত্রের বাজিমাত: মন্ত্রিসভায় ইকবাল ও ইয়াসের
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: ময়মনসিংহে দুটি সংসদীয় আসনে সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন জেলার দুই নবনির্বাচিত সংসদ সদস্য, যাঁরা দুজনেই সাবেক সংসদ সদস্যদের সন্তান। তাঁরা হলেন—ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের মো. ইয়াসের খান চৌধুরী।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাঁরা শপথ গ্রহণ করেন। নবগঠিত মন্ত্রিসভায় ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিবিসির সাবেক তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী মো. ইয়াসের খান চৌধুরীকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সাংসদ পিতা ও উত্তরসূরি: পারিবারিক সূত্রে জানা যায়, এম. ইকবাল হোসেনের বাবা প্রয়াত মো. ঈসমাইল হোসেন তালুকদার ১৯৭৯ সালের নির্বাচনে ময়মনসিংহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে, ইয়াসের খান চৌধুরীর বাবা মো. আনোয়ারুল হোসেন খান চৌধুরী ১৯৯১ সালের নির্বাচনে ময়মনসিংহ-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ সময় পর তাঁদের সন্তানরা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন।

এদিকে এই দুই নেতার মন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়লে গৌরীপুর ও নান্দাইলসহ পুরো জেলায় উচ্ছ্বাস ও আনন্দ মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা। গৌরীপুরে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদসহ স্থানীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, এই দুই তরুণ ও মেধাবী প্রতিমন্ত্রীর মাধ্যমে অবহেলিত ময়মনসিংহের উন্নয়ন ত্বরান্বিত হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST