1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ
শিরোনাম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জনগণের ঐক্যই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল

বাহুবলে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

  • প্রকাশ কাল শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২০৭ বার পড়েছে

রিয়াদ হাসান (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবল উপজেলায় পূর্ব বিরোধের জেরে বিএনপির এক কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর ছেলে মো. এনামুল হক। অভিযোগে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বাহুবল সদর ইউনিয়নের বড়ইউড়ি গ্রামের জাবেদের দোকানের সামনে বিএনপির একটি সভা শেষে বাড়ি ফেরার পথে ফজলু মিয়াকে (৫৫) গতিরোধ করেন অভিযুক্তরা। এ সময় দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ দিলে ফজলু মিয়ার মাথা, মুখ, হাত ও পায়ে মারাত্মক জখম হয়। একপর্যায়ে তিনি প্রাণ বাঁচাতে স্থানীয় সাবেক ইউপি সদস্য মুক্তার হোসেনের বাড়িতে আশ্রয় নিলেও অভিযুক্তরা সেখানে ঢুকে পুনরায় হামলা চালায়। এতে তার দুই পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান।
এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে সাবেক ইউপি সদস্যে আলফা বেগমসহ আরও কয়েকজন আহত হন। আহতদের মধ্যে অন্তত চারজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গুরুতর অবস্থায় ফজলু মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে এবং পূর্বেও একাধিকবার হামলা ও হুমকি দিয়েছে। সর্বশেষ ঘটনার পর তারা প্রাণনাশের আশঙ্কায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইতিমধ্যে একজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
এদিকে স্থানীয়ভাবে এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST