1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হকের রোগমুক্তি কামনায় দোয়া ‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা জেলা পরিষদের জমিতে দখলচেষ্টা, সাইনবোর্ড উপড়ে নরসুন্দায় নিক্ষেপ কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক কটিয়াদীতে ‘আশ্রয়’ এর রজতজয়ন্তীতে সম্মাননা, আলোচনা সভা
শিরোনাম
কিশোরগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হকের রোগমুক্তি কামনায় দোয়া ‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা জেলা পরিষদের জমিতে দখলচেষ্টা, সাইনবোর্ড উপড়ে নরসুন্দায় নিক্ষেপ কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক

সরিষাবাড়ীতে মাদক ও চুরি বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পড়েছে

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজার ব্যবসায়ীদের অংশগ্রহণে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২১ জানুয়ারি) বিকালে ভাটারা বাজার ব্যবসায়িক সমিতির উদ্যোগে আয়োজিত এই সভায় বাজারের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, মাদক ও চুরি-ছিনতাইসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
এতে ভাটারা বাজার ব্যবসায়িক সমিতির সভাপতি শাহ রবিউল ইসলাম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক সুযোগ্য চেয়ারম্যান হারুন অর রশিদ খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হুমায়ূন কবীর খান, ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ, ভাটারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান মালম,ভাটারা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি জলিল মিয়া প্রমুখ।
এছাড়াও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রাসেল, মামুন, পলকসহ প্রায় তিন শতাধিক ব্যবসায়ী সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাটারা বাজার ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক শামীম ভূঁইয়া।
আলোচনা সভায় ব্যবসায়ীরা অভিযোগ করেন, ভাটারা বাজার এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে ভাটারা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা ও বাজারের বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক কেনাবেচা চললেও তা নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না।
ব্যবসায়ীরা আরও বলেন, মাদকের প্রভাবে বাজার এলাকায় চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমনকি দিনের বেলাতেও দোকানে চুরির ঘটনা ঘটছে, যা ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে।
তাদের আরো অভিযোগ, এসব বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অবহিত করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান ও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে ব্যবসা পরিচালনা করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।
বক্তারা বলেন, একটি বাজার শুধু কেনাবেচার স্থান নয়; এটি এলাকার অর্থনৈতিক প্রাণকেন্দ্র। বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং সামাজিক অবক্ষয় আরও বাড়বে। তাই অবিলম্বে মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
সভা শেষে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে মাদকমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল ভাটারা বাজার গড়ে তুলতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST