1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে ধস পাকুন্দিয়া সাংবাদিকের মেয়ে এসএসসিতে জিপিএ- ৫ গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য
শিরোনাম

ইউনাইটেড ফর লাখাই-এর উদ্যোগে মুড়িয়াউকে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশ কাল বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২০৪ বার পড়েছে

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি:
অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইউনাইটেড ফর লাখাই’।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া আহসানিয়া মার্কেটে সংগঠনের কার্যালয়ে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব আলম মালু,যুগ্ম আহবায়ক তাউছ আহমেদ এবং হাবিবুর রহমান হাবিব। এছাড়াও উপস্থিত ছিলেন মুড়িয়াউক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাহমুদুল হাসান পারভেজ, বশির আহমেদ,রুবেল মিয়াপ্রমুখ।

সংগঠনটির সমন্বয়ক মাহমুদুল হাসান পারভেজ জানান, প্রধান সমন্বয়ক কাউসার মোমিন ভাইয়ের ঐকান্তিক প্রচেষ্টায় মুড়িয়াউক ইউনিয়নের প্রায় ৪০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, “ইউনাইটেড ফর লাখাই সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আমাদের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” স্থানীয় সুধীজন সংগঠনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজের ধারা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST