1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হকের রোগমুক্তি কামনায় দোয়া ‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা জেলা পরিষদের জমিতে দখলচেষ্টা, সাইনবোর্ড উপড়ে নরসুন্দায় নিক্ষেপ কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক কটিয়াদীতে ‘আশ্রয়’ এর রজতজয়ন্তীতে সম্মাননা, আলোচনা সভা
শিরোনাম
কিশোরগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হকের রোগমুক্তি কামনায় দোয়া ‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা জেলা পরিষদের জমিতে দখলচেষ্টা, সাইনবোর্ড উপড়ে নরসুন্দায় নিক্ষেপ কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক

নান্দাইল প্রেসক্লাব পদকে মনোনীত হলেন ৭ সাংবাদিক

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পড়েছে

আতাউর রহমান বাচ্চু
কালের নতুন সংবাদ,নান্দাইল প্রতিনিধি:-
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য সাংবাদিক সংগঠন নান্দাইল প্রেসক্লাব পদক–২০২৫ এর জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সাংবাদিকদের মনোনয়ন ঘোষণা করেছে।
সাংবাদিকতা ও সমাজ উন্নয়নে দীর্ঘদিনের অবদান, নৈতিকতা এবং পেশাগত দক্ষতা বিবেচনায় নিয়ে পদক প্রদান করা হয়েছে। এবছর মরণোত্তর সম্মাননায় মনোনীত হয়েছেন নান্দাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোশাররফ হোসেন আকন্দ এবং সাবেক সভাপতি মরহুম ফজলুল হক ভূইয়া। তাঁদের অবদান নান্দাইলের সাংবাদিকতা অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সিনিয়র সাংবাদিক ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন অধ্যাপক আবু তাহের সাগর ও বাবু রমেশ কুমার পার্থ উভয়েই নান্দাইলের অভিজ্ঞ ও শ্রদ্ধাভাজন সাংবাদিক। এছাড়া গফরগাঁও থেকে দৈনিক দিনকাল-এর সিনিয়র সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান লিটনকেও এ বছর সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।
নতুন প্রজন্মের সাংবাদিক ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন নান্দাইলের তরুণ সাংবাদিক এনপিবি নিউজ ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার উপজেলা প্রতিনিধি ফরিদ মিয়া এবং মোঃ এমদাদুল হক ভূইয়া। তাঁদের সক্রিয়তা, অনুসন্ধানী প্রতিবেদন ও সামাজিক দায়বদ্ধতা এই মনোনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানানো হয়।
আগামী ২৪ জানুয়ারি ২০২৬ শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় মধুটিলা ইকোপার্কের মহুয়া রিসোর্টে আনুষ্ঠানিক ভাবে মনোনীত সাংবাদিকদের হাতে সম্মাননা স্মারক, উপহার ও সনদপত্র তুলে দেওয়া হবে।
নান্দাইল প্রেসক্লাবের এই সম্মাননা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও সমাজের কল্যাণে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে অনুপ্রেরণা জোগাবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST