1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে ধস পাকুন্দিয়া সাংবাদিকের মেয়ে এসএসসিতে জিপিএ- ৫ গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য
শিরোনাম

ক্যান্সারে মৃত বিএনপি নেতার পরিবারকে টমটম উপহার

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২২২ বার পড়েছে

রিয়াদ হাসান

হবিগঞ্জের বাহুবলে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া বিএনপি নেতা আব্দুর রউফের পরিবারের পাশে দাঁড়িয়েছে দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহত নেতার পরিবারকে একটি টমটম উপহার দিয়েছে বাহুবল উপজেলা বিএনপি।
বুধবার বিকাল ৩ ঘটিকায় বাহুবল উপজেলার ৭ নম্বর ভাদেশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আব্দুর রউফের বাড়িতে গিয়ে তাঁর মেয়ের হাতে টমটমটি তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিয়া মো. সিজিল, মানবাধিকার বিষয়ক সম্পাদক কদর আলী, সদস্য সাদেক চৌধুরী ও আবুল কাসেম।
এ ছাড়া ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহেদ মিয়া, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী মেম্বার ও সাধারণ সম্পাদক সফর আলী, সাবেক ছাত্রদল নেতা আইয়ুব খান, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্যসচিব বিলাল আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব স্বপন তালুকদার, উপজেলা দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক তাবিজ ফারুকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও ছিলেন আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সায়েম আহমেদ চয়ন, সদস্যসচিব ইখতিয়ার আহমেদ রোমান, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, আব্দুর রউফ বাহুবল উপজেলার ৭ নম্বর ভাদেশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে সম্প্রতি মারা যান। তাঁর মৃত্যুতে পরিবারটি আর্থিক সংকটে পড়লে তারেক রহমানের নির্দেশনায় সহায়তার উদ্যোগ নেওয়া হয় বলে জানান নেতারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি সব সময় তার নেতাকর্মীদের দুঃসময়ে পাশে থাকে এবং আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST