1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হকের রোগমুক্তি কামনায় দোয়া ‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা জেলা পরিষদের জমিতে দখলচেষ্টা, সাইনবোর্ড উপড়ে নরসুন্দায় নিক্ষেপ কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক কটিয়াদীতে ‘আশ্রয়’ এর রজতজয়ন্তীতে সম্মাননা, আলোচনা সভা
শিরোনাম
কিশোরগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হকের রোগমুক্তি কামনায় দোয়া ‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা জেলা পরিষদের জমিতে দখলচেষ্টা, সাইনবোর্ড উপড়ে নরসুন্দায় নিক্ষেপ কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক

কিশোরগঞ্জে অধিগ্রহণকৃত জমির ও স্থাপনার ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন

  • প্রকাশ কাল রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জে ভূমি ও স্থাপনার অধিগ্রহণের টাকা দ্রুত দেওয়ার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগীরা।

কিশোরগন্জ জেলার করিমগঞ্জ উপজেলার জমির মালিকগন

রবিবার (২৩ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুপুর ১২টা থেকে ঘন্টাব্যাপী ভূমি অধিগ্রহণের টাকা দ্রুত দেওয়ার দাবিতে
মানববন্ধন করেছে অধিগ্রহণকৃত জমির মালিকগণ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর ভুক্তভোগী জমির মালিকেরা স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ২০১৯-২০২০ এর আওতায় কিশোরগঞ্জ- করিমগঞ্জ
চামটাঘাট রাস্তা সম্প্রসারণ প্রকল্পের কাজ শুরু হয়। কিন্তু আমরা প্রায়
কয়েকশত পরিবার অধিগ্রহনের টাকা আজ পর্যন্ত পাইনি। এলএ কেস নং ৯ এর টাকা এখনো পরিশোধ করেনি কতৃর্পক্ষ।
রাস্তার পাশে অনেক বাড়িঘর পড়েছে অধিগ্রহণে। অধিগ্রহণকৃত টাকা না পাওয়াতে এখনো আমরা বাড়িঘর মেরামত করতে পারছি না।
অধিগ্রহণ করার পর প্রায় ৭০ ভাগ কাজ শেষ হলেও আমরা অধিগ্রহনের টাকা হাতে পাইনি।

 অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন,
অধিগ্রহণের টাকা পাওয়ার একটা প্রক্রিয়া আছে। আমরা প্রাক্কলন প্রস্তুতক্রমে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে গত মে মাসে পাঠিয়ে দিয়েছি। ডিসেম্বর মাস চলছে এখনো আমরা প্রাক্কলিত অর্থ পাইনি। আমরাও চাই ভুক্তভোগীদের টাকা তাদের
হাতে পৌঁছে দিতে। এজন্য সড়ক ও জনপদের জায়গা জমি অধিগ্রহণের প্রায় ১শত ২৪ কোটি টাকার প্রপোজাল মন্ত্রণালয়ে প্রেরণ করা, বারবার তাগিদ ও বিভিন্ন উপায়ে তদবির করে যাচ্ছি। আশাকরি আগামী কিছু দিনের মধ্যেই ভালো একটা সংবাদ পাবো।

কিশোরগঞ্জ সড়ক ও জনপথ প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাকিল
মোহাম্মদ ফয়সাল বলেন, আমাদের এ প্রকল্পের ৫টি এলএ মামলা ছিল। আমরা ইতিমধ্যে ৪টি টাকা দিয়ে দিয়েছি। শুধুমাত্র একটি রয়েছে। এটার প্রাক্কলিত মূল্য ১২৩ কোটি টাকা।

মানবন্ধনে চামটা বন্দর করিমগঞ্জের ভুক্তভোগীর পক্ষে বক্তব্য রাখেন মো:
কবির উদ্দিন ভুইয়া (৪৪) পিতা গোলাপ ভুইয়া, মো: আজহারুল ইসলাম আরজু (৫৫) পিতা মিয়াফর আরী, মো: জুয়েল মিয়া (৩৮) পিতা আ: হক, মো: রেনু মিয়া (৫৬) পিতা মজিদ মিয়া, মো: হেলাল মিয়া (৪৩) পিতা মেয়াফর, মো: হেলিম মিয়া (৪০) পিতা: আফির উদ্দিন।
ঘন্টাব্যাপী মানববন্ধনকালে প্রায় দুই শতাধিক ভুক্তভোগী পরিবার অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST