1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ

শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জ প্রেসক্লাবের আলোচনা সভা

  • প্রকাশ কাল রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়েছে

নিজস্বপ্রতিবেদক : ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রবিবার সন্ধায় ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি একে নাসিম খান। আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল,কার্যকরী সদস্য সৈয়দ আল আক্কিল মোকাররম, এড.শাহ আশরাফ উদ্দিন দুলাল, সাংবাদিক ও লেখক মো. আমিনুল হক সাদী, সহযোগী সদস্য মো: নুরুজ্জামান, সদস্য (আজীবন) শিক্ষক মোহাম্মদ আলী,সাংবাদিক সদস্য মো:শফিক কবীর,এজে এম সালেহ বাবুল,শরীফুল আলম, মো.মনির হোসেন প্রমুখ।
বক্তারা এ সময় উল্লেখ করেন যে, পাকিস্তানি শাসকগোষ্ঠী এ দেশের স্বাধীনতাকে ভুলন্ঠিত করার জন্য এবং বাঙালীদের মাথা উঁচু করে দাঁড়াতে না দেওয়ার উদ্দেশ্যে দেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল। বক্তাদের মতে, বুদ্ধিজীবীদের নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীনতার প্রান্তে দাঁড়িয়ে থাকা বাঙালীদের থামিয়ে রাখা সম্ভব হয়নি। বক্তারা আরও বলেন, বুদ্ধিজীবীদের হত্যার পাশাপাশি সাংবাদিকদেরও হত্যা করা হয়েছিল।
সভায় বক্তারা নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান এবং দেশের বর্তমান ক্রান্তিলগ্নে দেশপ্রেমে সক্রিয় ভূমিকা পালনের জন্য সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন।
এ সময় কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সদস্যগণ ছাড়াও প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST