1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ

কুলিয়ারচরে প্রতিবন্ধী স্কুলে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশ কাল শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়েছে

কুলিয়ারচর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ১২ ডিসেম্বর বিকাল তিন ঘটিকার সময় কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্দ্যোগে এবং উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় কুলিয়ারচর প্রতিবন্ধী স্কুলের ৪০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফারজানা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন—
উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উপসহকারি কর্মকর্তা রাকিবুর রহমান রফিক,প্রতিবন্ধী সেবা সংস্থার সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সদস্য মো:বাচ্চু মিয়া, সাংবাদিক সবুজ মিয়া, সজীব আহাম্মেদ, আজিজুল ইসলাম,
এছাড়াও প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রমুখ ।

“কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা “ও “কুলিয়ারচর প্রতিবন্ধী স্কুল” এর প্রতিষ্ঠাতা ফারজানা আক্তার বলেন প্রতিবন্ধীরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের উন্নয়ন ও কল্যাণে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তাদের নিয়ে আমার অনেক বড় স্বপ্ন। তাদের সুখ-দুঃখে পাশে থাকা আমাদের মানবিক দায়িত্ব। সরকারি সহযোগিতার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও প্রতিবন্ধীদের সেবায় এগিয়ে আসতে হবে।”

শীতবস্ত্র পেয়ে প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST