1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে ধস পাকুন্দিয়া সাংবাদিকের মেয়ে এসএসসিতে জিপিএ- ৫ গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য
শিরোনাম

হবিগঞ্জ ৫৫ বিজিবি’র অভিযানে ১৭ লক্ষ টাকার ভারতীয় জিরাসহ ও যানবাহন জব্দ

  • প্রকাশ কাল সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়েছে

মহিবুর তালুকদার শিবলু,চুনারুঘাট প্রতিনিধি:-

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও যানবাহন জব্দ করেছে। যার মোট সিজার মূল্য ১৭ লক্ষ ২০ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল ০১ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে সীমান্ত হতে আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশ অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে। পরবর্তীতে সকাল আনুমানিক ০৯ টার সময়ে ০১টি ডিআই ছোট পিকআপ গাড়ী আসতে দেখে গাড়ীটি সংকেত দিয়ে থামানো হয় এবং তল্লাশী করে গোখাদ্যর বস্তার আড়ালে লুকিয়ে পরিবহনকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় জিরাসহ যানবাহনটি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ১৭ লক্ষ ২০ হাজার টাকা।

জব্দকৃত পণ্য ও আটককৃত গাড়িটি আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST