1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত
শিরোনাম

হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে এক কোটি দুই লক্ষ টাকা মূল্যের ভারতীয় জিরা ও যানবাহন জব্দ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২৩০ বার পড়েছে

মহিবুর তালুকদার শিবলু, চুনারুঘাট প্রতিনিধি:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় জিরা ও যানবাহন জব্দ করেছে। যার মোট সিজার মূল্য ০১ কোটি ০২ লক্ষ টাকা।

বিজিবির সূত্র, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে যে, ঢাকা সিলেট রোডে বিপুল পরিমানে ভারতীয় চোরাই পণ্য গোপনভাবে কাভার্ড ভ্যানযোগে দেশের বিভিন্ন স্থানে পাচার হবে। উক্ত সংবাদের প্রেক্ষিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গত ১৭ নভেম্বর ২০২৫ তারিখ বিকালে সীমান্ত হতে আনুমানিক ০৫ কিঃমিঃ বাংলাদেশ অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্বগোপন করে থাকে। পরবর্তীতে আনুমানিক সন্ধ্যা ০৬ টার সময়ে ০১টি ক্যাভার্ড ভ্যান আসতে দেখে সন্দেহ হলে ক্যাভার্ড ভ্যান গাড়ীটি সংকেত দিয়ে থামানো হয় এবং তল্লাশী করে মালিকবিহীন ভারতীয় জিরাসহ যানবাহন জব্দ করতে সক্ষম হয়। গাড়ীটি তল্লাশী ও মালামাল জব্দকালীন সময়ে মালামালের বৈধ কোন দাবীদার পাওয়া যায়নি এবং গাড়ীতে মূল এবং বৈধ কোন কাগজপত্র না থাকায় মালামালগুলো অবৈধ ও ভারতীয় চোরাই পণ্য হিসেবে জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ও যানবাহন তাৎক্ষনিকভাবে আইনানুযায়ী জব্দ/সিজার তালিকা করে শায়েস্তাগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST