1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ
শিরোনাম
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫

চুনারুঘাটে শিকারীদের হাত থেকে ৩৫টি ঝুঁটি শালিক উদ্ধার

  • প্রকাশ কাল বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩৫৫ বার পড়েছে


মহিবুর তালুকদার শিবলু , চুনারুঘাট প্রতিনিধি;

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃষি মাঠে জাল দিয়ে ফাঁদ তৈরি করে পাখি শিকার কালে যুবকদের ধাওয়া খেয়ে পালিয়েছে শিকারীচক্র। উদ্ধার করা হয়েছে শিকার করা ৩৫টি শালিক। জব্দ করা হয়েছে ২টি জাল, ১টি পিঞ্জর ও শিকারের অন্যান্য সরঞ্জাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) ভোর থেকে জাল দিয়ে ফাঁদ তৈরি করে অসংখ্য পাখি শিকার করে বারবার সরিয়ে নিচ্ছিল অপরিচিত শিকারীরা। সংবাদ পেয়ে শরীফপুর গ্রামের আল আমিন আহমেদ নামের একযুবক কয়েকজনকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে শিকারীরা ৩৫টি জুট শালিক পাখি, দুটি জাল ও অন্যান্য সরঞ্জাম রেখে পালিয়ে যায়। শিকারীদের নাম পরিচয় জানা যায় নি।

পরে, বনবিভাগকে সংবাদ দিলে হবিগঞ্জ এর রেঞ্জ অফিসার মাহমুদ হোসেনের নেতৃত্বে একদল বনকর্মী এসে পাখিগুলোকে অবমুক্ত করেন। সকল সরঞ্জাম জব্দ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক আব্দুল জাহির মিয়া সহ আরও অনেকেই।

বন কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, বন্যপ্রাণী নিধন, শিকার, ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয়। তিনি এসব থেকে বিরত থাকতে সকলকে আহ্বান জানান।

হবিগঞ্জ এর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য কর্মকর্তা সাবরিনা শিমু বলেন, শিকারীদের বিরুদ্ধে বনবিভাগের অভিযান অব্যাহত রয়েছে। বন্যপ্রাণী শিকারী ও ক্রেতা বিক্রেতার আইনের আওতায় আনতে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST