1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
স্মৃতি ও ঐতিহ্যের অনন্য সংগ্রহশালা: বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীর পরম যত্নে বাঁচিয়ে রাখা অতীত ভাঙা ঘরে গবেষণা, সেন্টুর উদ্ভাবিত ২৫ জাতের ধান চট্টগ্রামে ডবলমুরিং থানায় ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ছোরা-কিরিচ উদ্ধার হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত শেরপুর সীমান্তে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় কসমেটিকস আটক দেলোয়ার আবারও শ্রেষ্ঠত্বের পরিচয় দিলেন কিশোরগঞ্জে বিউবোর এসবিএ মাইনুদ্দিনের দুর্নীতি ধামাচাপা দেওয়ার পাঁয়তারা কিশোরগঞ্জ জেলা জামায়াতের রুকন সম্মেলন পতনের ছায়া নান্দাইলে বাড়িতে ডাকাতি ও গৃহকর্তাকে নির্যাতন, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শিরোনাম

পারিবারিক বিরোধের জেরে ঈশ্বরগঞ্জে এক যুবককে অপহরণের অভিযোগ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৪৭৫ বার পড়েছে


রাকিবুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে মো. সুমন মিয়া(২৮) নামে এক যুবককে অপহরণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

এ ঘটনায় গত (০২ নভেম্বর) অপহরণের শিকার সুমন মিয়ার বড় ভাই রুবেল মিয়া বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সোহাগী ইউনিয়নের সাহেবনগর গ্রামে।

অভিযোগকারী রুবেল মিয়া জানান, প্রায় এক মাস আগে পার্শ্ববর্তী ইমান হোসেনের ছেলে আলম মিয়া তার ছোট ভাই সুমন মিয়ার কাছে একটি মোবাইল ফোন বন্ধক রাখেন। পরবর্তীতে টাকা পরিশোধ করে আলম সেই মোবাইল ফোনটি সুমনের কাছ থেকে নিয়ে যান। কিন্তু স্থানীয় একটি চক্রের যোগসাজশে আলম মোবাইল ফেরত পাননি এমন মিথ্যা অভিযোগ দেখিয়ে সুমনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে আলম ও তার সহযোগীরা আমার ভাই সুমনকে নানা ধরনের হুমকি-ধমকি দিতে থাকে।

তিনি আরও বলেন, ০১ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে আমার ছোট ভাই সুমন দেওয়ানগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। বহু খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আমাদের ধারণা, পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে আমার ছোট ভাইকে অপহরণ বা গুম করেছে। আমরা তার নিরাপদ ফিরে আসা ও ঘটনার সঠিক বিচার দাবি করছি।

এবিষয়ে জানতে প্রতিপক্ষ ইমান হোসেনের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এসময় বাড়ির লোকজন বলেন,সুমনকে অন্যত্র লুকিয়ে রেখে নিখোঁজের নাটক সাজানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, এবিষয়ে একটি লিখিত পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST