1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মধুপুরে মাদক বিক্রির অপরাধে এক বছর করে ৫ জনকে কারাদন্ড প্রদান ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা জলবায়ু সচেতনতায় সরিষাবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি ১ঘণ্টারও কম সময়ের ব্যবধানে বাংলাদেশে তিনটি মৃদু ভূমিকম্প মেলান্দহে পরকিয়া প্রেমে আট মাসের শিশু হত্যা মা আটক ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম কটিয়াদী বাসস্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত ওসি রফিকুল ইসলাম কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ
শিরোনাম

ভালুকায় কৃষকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন 

  • প্রকাশ কাল শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৮০৮ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ,ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা ইউনিয়নের এক্সপেরিয়েন্স  টেক্সটাইল মিল এর কেমিক্যাল মিশ্রিত রঙের পানি ও অন্যান্য বর্জ্য  এবং মুলতাজিম স্পিনিং মিলের গরুর গোবর ও অন্যান্য বর্জ্যের  দ্বারা ক্ষতিগ্রস্ত জমির ক্ষতিপুরন কারখানা মালিক কর্তৃক  দ্রুত পরিশোধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী কৃষকরা। 

শনিবার (পহেলা নভেম্বর)   সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কাফনের কাপড় পড়ে  বিক্ষোভ মিছিল ও প্রায় ঘন্টা খানিক সময় মানববন্ধন করে ভুক্তভোগী কৃষক রা। 

কৃষকদের দাবী ৩৩৫. ৭৪ একর জমির ফসল নষ্ট করেছে এক্সপেরিয়েন্স মিল ও মুলতাজিম স্পিনিং মিলের গরুর খামারের বর্জ্য। ক্ষতির টাকা প্রায় পনের বছরে প্রায় ৩৩ কোটি টাকা । তারা বলেন উপজেলা প্রশাসন হতে সুপারিশ কৃত ক্ষতিপুরনের টাকা মিল কর্তৃপক্ষ আগামী এক সপ্তাহের মধ্যে  না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন ক্ষতিগ্রস্ত কৃষক গন। 

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কৃষক প্রতিনিধি  ইন্জিনিয়ার রুহুল আমীন, আবদুর রহিম আকন্দ, মনির তালুকদার,নুরুজ্জামান কবির,  মাসুদ রানা, জনাব আলী মন্ডল, রেজাউল মাস্টার, কামাল হোসেন, হুমায়ুন মন্ডল, আবুল বাশার মন্ডল, কারী জয়নাল আবেদিন, মনিরুজ্জামান, রবিন  সহ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST