1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু সচেতনতায় সরিষাবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি ১ঘণ্টারও কম সময়ের ব্যবধানে বাংলাদেশে তিনটি মৃদু ভূমিকম্প মেলান্দহে পরকিয়া প্রেমে আট মাসের শিশু হত্যা মা আটক ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম কটিয়াদী বাসস্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত ওসি রফিকুল ইসলাম কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা
শিরোনাম

মদনে পূর্ববিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

  • প্রকাশ কাল সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৯২৭ বার পড়েছে

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এই হত্যার ঘটনা হয়। নিহত হারুন চৌধুরী (৬০) উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে।

স্থানীয়দের বরাতে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আলম শাহ্ জানান,

উপজেলার শিবপাশা ও রুদ্রশ্রী গ্রাম পাশাপাশি অবস্থিত। বেশ কিছুদিন ধরে শিবপাশা গ্রামের হারুন চৌধুরীর সাথে রুদ্রশ্রী গ্রামের শাহাবুদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল রাতে

কৃষি জমিতে কাজের শ্রমিকের খোঁজে রুদ্রশ্রী গ্রামে যান কৃষক হারুন চৌধুরী। এ সময় পূর্ববিরোধের জের ধরে শাহাবুদ্দিন ও তার লোকজন মারধর করলে হারুন চৌধুরী আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST