1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু সচেতনতায় সরিষাবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি ১ঘণ্টারও কম সময়ের ব্যবধানে বাংলাদেশে তিনটি মৃদু ভূমিকম্প মেলান্দহে পরকিয়া প্রেমে আট মাসের শিশু হত্যা মা আটক ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম কটিয়াদী বাসস্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত ওসি রফিকুল ইসলাম কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা
শিরোনাম

নান্দাইলে নিখোঁজের তিন দিন পর বস্তাবন্দি মরদেহ মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার

  • প্রকাশ কাল রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়েছে

আতাউর রহমান বাচ্চু , নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজ হওয়ার তিন দিন পর মাটি চাপা দেওয়া বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। নিহত ব্যাক্তির নাম আলমগীর হোসেন (৩১)। তিনি উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামকালী গ্রামের আবুল কালামের পুত্র। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নান্দাইল মডেল থানা পুলিশ সংগ্রামখেলী বাজারের পাশে একটি জঙ্গলে পরিত্যক্ত ডোবা পাশ থেকে মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে বাড়িতে খাওয়া-দাওয়ার পর তিনি সংগ্রামখেলী বাজারের আসার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে নিখোঁজের তিনদিন পর শনিবার দুপুরে বাজারের পাশে একটি পরিত্যক্ত ডোবার আশপাশে কুকুরের অস্বাভাবিক আনাগোনা দেখে নিহতের ছোট ভাই শাহআলমের সন্দেহ হয়। খোঁজতে খোঁজতে এক সময় সংগ্রামখালী বাজারের আতাবুরের দোকানের পেছনে জঙ্গলে মাটিতে সাদা রঙের পাউডার এবং সেখান থেকে দুর্গন্ধ ভেসে আসতে দেখে স্থানীয় লোকজনকে নিয়ে মাটি খুঁড়ে বস্তাবন্দি লাশ দেখতে পান তিনি। তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দিলে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি আলীমের লাশ উদ্ধার করে। লাশের পাশ থেকে একটি বঁটি দা এবং অদূরে বাপাইল বিল থেকে নিহতের পোশাক উদ্ধার করা হয়। এ বিষয়ে তাঁর পরিবার নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST