1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু সচেতনতায় সরিষাবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি ১ঘণ্টারও কম সময়ের ব্যবধানে বাংলাদেশে তিনটি মৃদু ভূমিকম্প মেলান্দহে পরকিয়া প্রেমে আট মাসের শিশু হত্যা মা আটক ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম কটিয়াদী বাসস্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত ওসি রফিকুল ইসলাম কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা
শিরোনাম

মদনে ডাকাতি মামলার আসামি ইয়াবা সম্রাট (আরিফ) গ্রেপ্তার

  • প্রকাশ কাল বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৪ বার পড়েছে

মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার মদনে ডাকাতি মামলার আসামি আরিফুল ইসলাম আরিফ (৩৫) নামের এক যুবককে যৌথবাহিনী অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পৌর শহরের জাহাঙ্গীরপুর সেন্টার চৌরাস্তা মোড় এলাকায় মদন-চট্রগ্রামে সড়কের যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আরিফুল ইসলাম (আরিফ)উপজেলার মদন ৩নং ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলার ২০১৩ সালের একটি ডাকাতি মামলার আসামি আরিফুল ইসলাম আরিফ। ওই মামলায় তার বিরুদ্ধে গাইবান্ধা আদালত ওয়ারেন্ট জারী করে। মদন থানার পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তার করার চেষ্টা করে আসছে। বুধবার বিকালে আরিফ তার যাত্রীবাহী আশেকে হাওলাপুরী বাসে করে চট্রগ্রাম যাচ্ছিলেন। 
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে  যৌথবাহিনী অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আলম শাহ্ বলেন, ২০১৩ সালে গাইবান্ধা জেলায় ডাকাতির মামলায় ইয়াবা সম্রাট আরিফুল ইসলাম (আরিফ) কে (৩৫) যৌথ বাহিনী চট্টগ্রাম গামি হাওলাপুরি যাত্রীবাহী বাস  থেকে সন্ধ্যার দিকে তাকে আটক করা হয়েছে। আগামীকালকে তাকে নেত্রকোনা  আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, আরিফুল ইসলাম(আরিফ)  ২০১৫ সালে নেত্রকোনা সদর থানায় ইয়াবাসহ গ্রেফতার হয়। তখন তার বিরুদ্ধে নেত্রকোনা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলা নং ২৮(১১)১৫। ওই মামলায় ২০২৩ সালে আদালত তাকে ৮ বছরের স্বশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও চট্রগ্রাম সহ দেশের বিভিন্ন থানায় অর্ধডজন মামলা রয়েছে। এই মামলা গুলো আদালতে বিচারাধীন রয়েছে। 

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST