1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
১ঘণ্টারও কম সময়ের ব্যবধানে বাংলাদেশে তিনটি মৃদু ভূমিকম্প মেলান্দহে পরকিয়া প্রেমে আট মাসের শিশু হত্যা মা আটক ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম কটিয়াদী বাসস্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত ওসি রফিকুল ইসলাম কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত
শিরোনাম

গফরগাঁওয়ের হত্যা মামলার ২ আসামী গ্রেফতা র‍্যাব ১৪

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩৯ বার পড়েছে

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার ছুরিকাঘাতে সবুজ আকন্দ (২৫) হত্যা মামলার এজাহার নামীয় প্রধান অভিযুক্তসহ ০২জন কে গ্রেফতার করেছে ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪,।

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত অভিযুক্ত সহ এজাহার নামীয় অন্যান্য অভিযুক্তগণের সাথে ভিকটিম সবুজ আকন্দ(২৫) এর পূর্ব থেকে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত ০৬ আগস্ট ২০২৪খ্রিঃ আনুমানিক ১৮.৩০ ঘটিকায় ভিকটিম ও তার মামাত ভাই আমিনুল ইসলাম জুয়েল (৪৩) রিক্সাযোগে গফরগাঁওয়ের ষোলহাসিয়া কাচারি রোড পুকুর সংলগ্ন পাকা রাস্তায় পৌছাইলে পূর্ব থেকে ওৎপেতে থাকা ধৃত অভিযুক্তসহ এজাহার নামীয় অভিযুক্তগন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের পথরোধ করে আসামী মেহেদী কাজী তার হাতে থাকা ছুরি দিয়ে ভিকটিমের বুকের মাঝ খানে স্ব-জোরে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন ভিকটিম সবুজ আকন্দকে মুমূর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবুজ আকন্দকে মৃত ঘোষনা করে। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৭, তারিখ-২৪ আগস্ট ২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। মামলা রুজুর পর র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার লক্ষ্যে তৎপর হয়।

এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল আসামীর বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ০৯ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ আনুমানিক ০৪:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার হত্যা মামলার এজাহার নামীয় প্রধান অভিযুক্ত মেহেদী কাজী(২৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

অপর এক অভিযানে ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪, এর একটি আভিযানিক দল উক্ত মামলার এজাহার নামীয় অপর আসামী শান্ত মিয়া(২৩) এর বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ০৯ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ আনুমানিক ০৫:৪৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।

ময়মনসিংহ জেলার গফরগাঁও থানায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST