1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ কুলিয়ারচরে ৬ আসামী গ্রেফতার কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক
শিরোনাম
সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ কুলিয়ারচরে ৬ আসামী গ্রেফতার কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান

“নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব আমার ছায়াতল”সাংবাদিক মোশাররফ কবির

  • প্রকাশ কাল শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৪০ বার পড়েছে

, নান্দাইল – ময়মনসিংহ প্রতিনিধি :

একজন মুক্ত মনের লেখক, গায়ক ও অসাধারণ প্রতিভার অধিকারী সাংবাদিক মোশাররফ কবির। যার কন্ঠে আছে মধু, লেখায় আছে জাদু। বহুমুখী প্রতিভার অধিকারী এ মানুষটি ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ডিজিটাল প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বে থাকাকালীন সময়ে অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করেছেন। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭:০০ ঘটিকায় চাকুরীজনিত কারনে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ঘিরে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সাংবাদিক মোশাররফ কবিরের ভূয়সী প্রশংসা করে তার কর্মময় জীবনের উপর স্মৃতিময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সেলিম ভূইয়া, সহ সভাপতি মাহবুব আলম কাজল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ও সাংবাদিক সদস্য রহমতুল্লাহ। উল্লেখ্য যে,সাংবাদিক মোশাররফ কবির ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড এন্ড ইন্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয়,বন্দর নারায়নগন্জে সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা) হিসেবে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। সাংবাদিক মোশাররফ কবির তার বিদায়ী বক্তব্যে ডিজিটাল প্রেসক্লাবকে ঘিরে ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে কাটানো সোনালী দিনগুলোর কথা মনে করে এক হৃদয়ছোয়া বক্তৃতা প্রদান করেন যা উপস্থিত সকল সাংবাদিক নেতৃবৃন্দের মন কেড়ে নিয়েছে। তিনি বলেন ” ডিজিটাল প্রেসক্লাব আমার ছায়াতল, আমাকে ঘিরে আজকের এ আয়োজনে আমি মুগ্ধ,এ বন্ধন অটুট থাকুক চিরকাল “। প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লিটনের পক্ষ থেকে সাংবাদিক মোশাররফ কবিরকে ভালবাসার নিদর্শনস্বরূপ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST