1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
১ঘণ্টারও কম সময়ের ব্যবধানে বাংলাদেশে তিনটি মৃদু ভূমিকম্প মেলান্দহে পরকিয়া প্রেমে আট মাসের শিশু হত্যা মা আটক ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম কটিয়াদী বাসস্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত ওসি রফিকুল ইসলাম কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত
শিরোনাম

ভালুকায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশ কাল শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৬০ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ,ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, ভালুকা মডেল থানার একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে চারজনকে হাতেনাতে আটক করেন। তারা হলেন, ওই এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ সজিব মিয়া (২৬), মোঃ নাবিল হোসেন নবীর ছেলে মোঃ আলী হোসেন ওরফে নাজমুল (২৫), গাজীপুর জেলার শ্রীপুরের উদয়খালী এলাকার মোঃ মফিজ উদ্দিনের ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৭) এবং ডুমবারিরচালা এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ নাঈম খান (২৫)।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার ৯০০ টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা (নং-২৯, তারিখ-১৬/০৮/২০২৫) দায়ের করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, জামিরদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে চার মাদক ব্যবসায়ীকে আটক করে জেল-হাজতে পাঠানো হয়েছে। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST