1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে কিছু কথা কালের নতুন সংবাদ এর সম্পাদকের জন্মদিন আজ দুর্নীতি বিরোধী বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সিদ্বেশ্বরী গার্লস স্কুলের সাফল্য ভালুকায় সিএনজি-অটোরিকশার সংঘর্ষে ১১ মাসের শিশু নিহত ইটভাটার ধোঁয়া-তাপে পুড়ছে ফসল, সরিষাবাড়ীতে ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের ক্ষোভ নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস অ্যাথলেটিক্স প্রতিযোগিতাদের পুরস্কার বিতরণ কটিয়াদী উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু তারাকান্দি বাজার জামে মসজিদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস কারাতে প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ জুলাই আন্দোলনের সাহসী সৈনিক দেলোয়ারকে ফ্যাসিবাদী কায়দায় হয়রানির অভিযোগ
শিরোনাম

সীমান্তে আবারো বিএসএফের পুশইন, তৃতীয় লিঙ্গসহ ২১ জন আটক

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৩১ বার পড়েছে

আলম খান, নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে আবারো পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর পাঁচটার দিকে উপজেলার বিজয়পুর বিওপির ১১৪৮/৪-এস সীমান্ত পিলারসংলগ্ন আড়াপাড়া এলাকা দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হয় ২১ জনকে। এদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের মানুষ এবং ২ জন পুরুষ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ৩১ বিজিবির বিজয়পুর বিওপি ক্যাম্প কমান্ডার মো. শহীদুল ইসলাম জানান, হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তে দায়িত্ব পালনকালে আড়াপাড়া এলাকায় ওই ২১ জনকে দেখতে পায়। পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা সবাই ভারতের রাজধানী দিল্লীতে কাজ করতেন। সম্প্রতি ভারতের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে দিল্লীর নাজিরাবাদ বিমানবন্দর হয়ে আসামে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার ভোরে বিএসএফ সদস্যরা বিজয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায়।

আটকদের বাড়ি ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, পটুয়াখালী, মৌলভীবাজার, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায়। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST