1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ

লিবিয়া থেকে আটক ১৫৮ জন বাংলাদেশি কে দেশে প্রেরন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১০৪ বার পড়েছে

ওয়াসিম কামাল

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার নিরলস প্রচেষ্টায় ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ১৫৮ জন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। আইওএম কর্তৃক ভাড়া করা বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইট (ফ্লাইট নম্বর: UZ222) ১৬ জুন ২০২৫ তারিখে ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বিমানটি ১৭ জুন ২০২৫, মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা যাচ্ছে।
লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা হলে দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ও মিনিস্টার (রাজনৈতিক) জনাব কাজী আসিফ আহমেদ এর নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল প্রত্যাবাসিত অভিবাসীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের বিদায় জানান। এ সময় দূতাবাসের প্রথম সচিব (শ্রম) উপস্থিত ছিলেন। প্রত্যাবাসনের পূর্বে চার্জ দ্যা অ্যাফেয়ার্স তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাসের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে দক্ষতা উন্নয়নের মাধ্যমে বৈধ উপায়ে বিদেশ গমন করার জন্য তাদের উৎসাহিত করেন।
উল্লেখ্য, দূতাবাসের প্রতিনিধি দল ইতোপূর্বে তাজুরা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে এবং যাচাই-বাছাইয়ের পর তাদের অনুকূলে ট্রাভেল পারমিট ইস্যু করে। পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এবং আইওএম-এর সার্বিক সহযোগিতায় তাদের বিনা খরচে দেশে ফেরার ব্যবস্থা করা সম্ভব হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST