1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মেলান্দহে পরকিয়া প্রেমে আট মাসের শিশু হত্যা মা আটক ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম কটিয়াদী বাসস্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত ওসি রফিকুল ইসলাম কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
শিরোনাম

নান্দাইলে এক দিনে ৫ জনের মৃত্যু

  • প্রকাশ কাল শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৮৮ বার পড়েছে

রুজিনা আক্তার পলি:

নান্দাইলের পানিতে ডুবে, বিদ্যুৎস্পর্শে এবং বজ্রপাতে নারী-পরুষ ও শিশুসহ ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।শনিবার (৩১মে/২৬)ভিন্ন সময়ে ভিন্ন এলাকায় এসব মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত দুইদিন ধরে নিখোঁজ ছিলেন উপজেলা মুশলী ইউনিয়নের কামালপুর গ্রামের মানসিক প্রতিবন্ধী আব্দুর রহিম (৫০)। অনেক খোঁজ করেও তার সন্ধান মিলেনি।
এ অবস্থায় আজ শনিবার ভোরে বাড়ির পেছনে ফিশারির পানিতে তার লাশ পাওয়া যায়।
অন্যদিকে বিদ্যুস্পর্শে আহত হয়ে নান্দাইল হাসপাতালের জরুরি বিভাগে আসেন মারুফা বেগম (৩০) নামের এক নারী। কর্তব্যরত চিকিৎসক ওই সময় তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের হযরত আলীর শিশু ছেলে আজ শনিবার দুপুরে বাড়ির সামনে নিহত হন। আজ শনিবার দুপুরে বৃষ্টির মধ্যে সাথীদের নিয়ে খেলা করছিল সে। ওই সময় বজ্রাঘাতে মারা যায়।
এদিকে দুপুরে উপজেলার খারুয়া ইউনিয়নের বনগ্রাম এলাকার মৃত হযরত আলীর স্ত্রী ফিরোজা বেগম (৬৬) বাড়ির সামনে পুকুরে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়াও এদিন দুপুরে উপজেলার বেতাগৈর ইউনিয়নের বেতাগৈর গ্রামের গিয়াস উদ্দিন মাস্টারের বাড়িতে তিন বছরের শিশু আফিফ বাড়ির সামনে পুকুরের পানিতে পড়ে মারা যায়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, প্রত্যেক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তার মধ্যে একটি মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাকি ৪টির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST