1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন পিডিবিতে ভূতুড়ে রিডিং ও ট্যারিফ জালিয়াতি: অনুসন্ধানে ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ২ সন্তানকে আঁকড়ে বেঁচে থাকার যুদ্ধ পারভীনের লিবিয়া থেকে ১৬৮ জনকে দেশে পেরন কুলিয়ারচরে গ্রেফতারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১দিনব্যাপী কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭ রাস্তা বনায়ন কর্মসূচির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বেপরোয়া গাড়িচালকদের হর্নে অতিষ্ঠ তাড়াইলবাসী কুড়িগ্রাম বিসিআইসি বাফার গুদাম পরিদর্শন
শিরোনাম

খাল-বিল শুকিয়ে হাওরে পানির সংকট সৃষ্টি , বিষ দিয়ে মাছ ও মাছের ডিম নষ্ট কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে- খাদ্য ও ভূমি উপদেষ্ঠ

  • প্রকাশ কাল শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৬১ বার পড়েছে

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ”যারা সেচ দিয়ে খাল-বিল শুকিয়ে হাওরে পানির সংকট সৃষ্টি করে, বিষ দিয়ে বেআইনী ভাবে মাছ ও মাছের ডিম নষ্ট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে”। শনিবার (৫ এপ্রিল) কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে বোরো ধানের ফলন পরিদর্শনে এসে জিরাতিদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ সরকারের ভূমি উপদেষ্ঠা আলী ইমাম মজুমদার। সারা দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, হাওরের জীব বৈচিত্র রক্ষা করতে এবং যারা পরিবার পরিজন ছেড়ে দেশের মানুষের খাদ্যের চাহিদা মেঠাতে জিরাতি হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে বছরের আট মাস হাওরে বসবাস করে ফসল ফলায় তাদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহানের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফৌজিয়া খাঁন। জিরাতি কৃষকদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন- তারেক সিদ্দিকী, শাহজাহান মিয়া ও আবদুল কাইয়ুম প্রমুখ। বক্তারা হাওরে কোল্ড স্টোরেজ স্থাপন, বিশুদ্ধ পানি সরবরাহ, বিদ্যুৎ ও টয়লেটের ব্যবস্থাসহ খাল-বিলের ইজারা বাতিল এবং বজ্রপাত প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ভূমি উপদেষ্ঠা আলী ইমাম মজুমদার তাদের এসব সমস্যা সমাধানেও আশ্বাস প্রদান করেন। এসময় পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীসহ বিভিন্ন দফতরের সরকারী কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST