1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় বৈশ্বিক সহায়তা রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক সেবির ৬ মাসের জেল-জরিমানা মাদকের আগ্রাসনে বিপন্ন পরিবার ও সমাজ: রুখে দাঁড়ানোর এখনই সময় কিশোরগঞ্জে মাদক বিক্রেতাদের আত্মসমর্পণ তাড়াইল উপজেলা পরিদর্শনে- জেলা প্রশাসক হাজারো শিশুর চোখে এক স্বপ্ন, বাস্তবায়নের অপেক্ষায় হোসেনপুরের শিশু পার্ক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী
শিরোনাম

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় বৈশ্বিক সহায়তা

  • প্রকাশ কাল শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৭ বার পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

শক্তিশালী দুটি ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়া ভেনেজুয়েলার জন্য বিশ্বজুড়ে মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ২৩৫ জন নিহত এবং দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে স্থানীয় বাহিনীর পাশাপাশি আন্তর্জাতিক উদ্ধারকারী দল কাজ শুরু করেছে।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, জাতিসংঘের স্বীকৃত আন্তর্জাতিক উদ্ধারকর্মীরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

তুরস্ক ৬৭ সদস্যের অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসাকর্মী, ত্রাণকর্মী, দুটি অনুসন্ধানী কুকুর ও উদ্ধারযান পাঠিয়েছে। স্পেন, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস ও চেক প্রজাতন্ত্রও উদ্ধারকারী দল, বিশেষজ্ঞ, সামরিক পরিবহন বিমান, সরঞ্জাম ও আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির ফেডারেশন (আইএফআরসি) জরুরি সহায়তা হিসেবে ২৫ লাখ মার্কিন ডলার বরাদ্দ করেছে। ভ্যাটিকানের পক্ষ থেকে পোপ চতুর্দশ লিও এক লাখ ইউরো জরুরি সহায়তা পাঠিয়েছেন।

যুক্তরাষ্ট্র দুটি যুদ্ধজাহাজ, পরিবহন বিমান ও হেলিকপ্টার মোতায়েনের পাশাপাশি ১৫ কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা করেছে। চীন, ইরান, ব্রাজিল, মেক্সিকো, এল সালভাদর, কিউবা, চিলি ও কলম্বিয়াও উদ্ধারকারী দল, চিকিৎসাসেবা, ত্রাণসামগ্রী ও মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে। আর্জেন্টিনা, কোস্টারিকা, উরুগুয়ে, ইকুয়েডর ও ডোমিনিকান প্রজাতন্ত্র সংহতি প্রকাশ করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে তাদের স্যাটেলাইট নজরদারি ব্যবস্থা সক্রিয় করেছে এবং প্রয়োজন হলে অতিরিক্ত সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে। স্পেন, ইতালি, জার্মানি, ফ্রান্স, জাপানসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার হওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে আন্তর্জাতিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST