নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ সতাল জামে মসজিদে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিক্রেতাদের আত্মসমর্পণ
কিশোরগঞ্জ সদর উপজেলায় সতাল পাক্কার মাথা বায়তুন নূর জামে মসজিদে এলাকাবাসী ও প্রধান সমন্বয়ক সদর উজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহমানের উদ্যোগে মাদকবিরোধী এক সচেতনতামূলক সভা, ও মাদক কারবারীদের আত্মসমর্পণ অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃবৃন্দ, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে মাদকাসক্তি ও মাদক ব্যবসার সামাজিক ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
এ সময় পাঁচজন মাদক কারবারী ব্যক্তি প্রকাশ্যে মাদক সংশ্লিষ্ট কার্যক্রম থেকে সরে এসে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার অঙ্গীকার করেন। উপস্থিত সবাই তাদের সমাজের মূল ধারায় ফিরে আসতে সহযোগিতার আশ্বাস দেন।
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
কিশোরগঞ্জ মডেল থানার এসআই আল নূর তারেক বলেন,কিশোরগঞ্জ সদর পাক্কার মাথায় চুরি ছিনতাই মাদক এর প্রভাব খুবই বেশি। সরকার মাদকবিরোধী অভিযানের মারাত্মকভাবে জোরদার করেছেন,কখনো আইন নিজের হাতে তুলে নিবেন না।
আপনরা বেশি করে লক্ষ্য রাখবেন বেশি করে লক্ষ্য রাখবেন পরিবারের সদস্যরা কোথায় যায়,কি করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা কারো বাড়ি ঘর ভাঙচুর করবেন না কাউকে ক্ষতিগ্রস্ত করবেন না প্রশাসন সর্বদা আপনাদের পাশে আছে। গোপনে আমাদেরকে তথ্য দিবেন আপনাদের পরিচয় গোপন রেখে আমরা ব্যবস্থা নিব।
এলাকার মাদককারবারীদের আত্মসমর্পণ এর প্রধান সমন্বয়ক, সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান বলেন,আমি এবং আমার বাবা এলাকায় মাদক ব্যবসা বন্ধ করতে জেল খেটেছি।
আমরা মাদকের বাড়ি ঘর ধ্বংস করতে চাই না, তাদেরকে আহত করতে চাইনা,তাদেরকে আল্লাহর ঘর মসজিদে এনে তওবা করিয়েছি। মাদককমুক্ত এলাকা গড়ে তুলতে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আত্মসমর্পণকারী, শাহানশাহ পিতা আরফানশাহ। .মো: রুবেল মিয়া পিতা মৃত আব্দুর রহিম।
মো: রাসেল মিয়া পিতা মৃত জামাল উদ্দিন।
মো: টুটুল মিয়া পিতা হুসেন মিয়া।
মো: সাঈদী পিতা আলী হুসেন
সতাল ভট্টাচার্যপাড়া।
আরো বক্তব্য রাখেন,আব্দুল কুদ্দুস, বায়তুন নূর জামে মসজিদ কমিটির সভাপতি।
মো: মোবারক হুসেন প্রিন্সিপাল ইটনা মাদ্রাসা।
মাওলানা মোজাম্মেল হক পেশ ইমাম (সতাল বায়তুন নূর জামে মসজিদ)
ইন্জি: ওমর ফারুক প্রধান উদ্যোক্তা, সাবেক যুগ্ন আহবায়ক জিডিসি
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন,সতাল এলাকাবাসীর এই মহতী উদ্যোগ কে সাধুবাদ জানাই।
মাদকের বিরুদ্ধে বিরুদ্ধে জনসচেতনতাই মুখ্য। আমি গার্জিয়ানদের উদ্দেশ্যে বলবো তাদেরকে খেলাধুলায় উৎসাহিত করেন। আইন নিজের হাতে তুলে নিবেন না।