আতাউর রহমান বাচ্চু –
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের দাপনহাটি গ্রামে এক সুন্দরী গৃহবধুকে সম্প্রতি জোরপূর্বক ধর্ষন করা হয় এবং ধর্ষনের ছবি অপর ব্যক্তির মাধ্যমে মোবাইলে ধারন করে “রাজারাজা” নামক একটি ফেইক ফেসবুক আইডিতে প্রচার করলে বিষয়টি এলাকায় জানাজানি হয়। উক্ত ঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু মামলা নং- ৭৪/২০২৫ দায়ের করেছে। মামলার এজাহার সূত্রে জানাগেছে, দাপনহাটি গ্রামের মৃত ফজলুল হকের পুত্র সোহাগ মিয়া (৩৫) গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ রাতে উক্ত গৃহবধুকে বাড়ির পাশে হাত মুখ বেধে ধর্ষন করে। একই সময়ে ইন্দারগাতী গ্রামের মৃত রজব আলীর পুত্র মোঃ শাহজাহান ধর্ষনের ভিডিও মোবাইলে ধারণ করে। ধর্ষিতার পরিবার লোক লজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখে। পরবর্তী সময়ে ধর্ষক সোহাগ মিয়া পুনরায় তাকে ধর্ষনের ভিডিও প্রকাশ করার ভয় দেখিয়ে পুনরায় কু-প্রস্তাব দিতে থাকে। এতে ধর্ষিতা রাজি না হলে “রাজা রাজা” নামে একটি ফেসবুক আইডিতে ধর্ষিতার নগ্ন ছবি ছেড়ে দেয়। বিষয়টি নিয়ে নান্দাইল মডেল থানায় মামলা করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা ধর্ষিতাকে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেন। পরে ধর্ষিতা নিজে বাদী হয়ে ময়মনসিংহের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২০ এর ৭/৯ (১) ৩০ ধারা মোতাবেক ধর্ষক সোহাগ ও ভিডিও ধারনকারী তার বন্ধু মোঃ শাহজাহানের নামে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। বিজ্ঞ আদালত মামলাটি গ্রহন করে ময়মনসিংহের পিবিআই কর্তৃপক্ষকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নিদের্শ প্রদান করেছেন। বর্তমানে ধর্ষক সোহাগ মিয়া বাদীকে কোর্ট থেকে মামলা তুলে আনার জন্য হুমকী প্রদান সহ প্রাণনাশের হুমকী দিয়ে যাচ্ছে। এলাকাবাসী ঘটনাটির সুষ্ঠু বিচার দাবী করেছেন।