1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ
শিরোনাম
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫

লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ৭ দালাল আটক

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২৬৫ বার পড়েছে

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি।

লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে যৌথবাহিনী অভিযান-পরিচালনা করে দালাল চক্রের নারী-পুরুষসহ ৭ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে যৌথ বাহিনী সদস্যরা। পরে আটকদের সদর থানায় সোপর্দ করা হয়।

লক্ষ্মীপুর সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হারুনুর রশিদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন— লক্ষ্মীপুর পৌরসহরের সংমেসরাবাদ এলাকার মৃত তাজুল হক খন্দকারের ছেলে মোহাম্মদ ফেরদাউস, লামছড়ি এলাকার সিরাজ মিয়ার ছেলে দুলাল, রায়পুরে চরপাতা গ্রামের মনিরুল ইসলামের ছেলে মাহাবুবুল আলম লিটন, রায়পুর লক্ষী গ্রামের ফারুকের স্ত্রী রোজিনা আক্তার, সদর উপজেলা লাহাকান্দি গ্রামের খোকনের স্ত্রী নাজমা আক্তার, বাঞ্চানগর গ্রামের আবুল হোসেনের ছেলে কবির ও খিলবাইসা গ্রামের নান্টু মিয়ার ছেলে সোহেল।

নোয়াখালীতে ৩ হাসপাতালকে জরিমানা, ২ দালাল আটক

লক্ষ্মীপুর সদর থানার এএসআই হারুনুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে দালাল চক্রের সদস্যরা সদর হাসপাতালে আগত রোগী ও স্বজনদের সঙ্গে বিভিন্ন প্রলোভনে প্রতারণা করে আসছে— এমন অভিযোগে আজ দুপুরে হাসপাতাল এলাকায় সেনাবাহিনীর ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। রোগীদের সঙ্গে প্রতারণা করার সময় দুই নারী ও পাঁচ পুরুষসহ সাত দালালকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। পরে দালাল চক্রের সদস্যদের লক্ষ্মীপুর সদর থানায় সোপর্দ করা হয়। দালাল চক্র সদস্যদের আটকে যৌথবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST